শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যশোরে চালককে হত্যা করে রিকশা ছিনতাই

যশোরে চালককে হত্যা করে রিকশা ছিনতাই

যশোরে চালককে হত্যা করে রিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার রাতে সদর উপজেলার ভাটপাড়া প্রাইম ইটভাটা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর (৫৫) চাচড়া বড় মাদ্রাসা এলাকার মৃত রজব আলী দরবেশের ছেলে। তিনি পেশায় একজন রিকশাচালক ছিলেন। ঝুমঝুমপুর শ্মশানের পাশের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাটপাড়া প্রাইম ইটভাটা রোডে আলমগীরকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারী গোলাম রাব্বি তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতিকারীরা রিকশা ভাড়া করে আলমগীরকে ওই এলাকায় নিয়ে যায়। পরে ভারী কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করে আহত অবস্থায় ফেলে রেখে রিকশাটি নিয়ে পালিয়ে যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন,বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। আসামিদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে।

আরও

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সারা দেশ

সাভারে ১২ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৪হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রায়হান ইসলাম (২৮) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ...

২০২৬-১০-০২ ১৪:২৮

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

সারা দেশ

মাগুরায় বাড়ি স্বামীর, স্ত্রী কর্তৃক স্বামীর পুরুষাঙ্গ গোড়া থেকে কাটার অভিযোগ স্বজনের

মাগুরা সদর উপজেলার জগদল ইউনিয়নের আজমপুর নতুনপাড়া গ্রামের আবেদ হাসান জয়, গাজীপুরে গুরুতর আহত অবস্থায় আছে। আবেদ হোসেন জ...

২০২৬-১০-০১ ২৩:০৪

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

সারা দেশ

রাঙ্গামাটিতে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় আটক ১

পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় একজনকে আটক করেছে রাঙ্গামাটির কাউখালী থানা পুলিশ। একই মামলায় আইন লঙ্ঘন করে নারীদের আপত্...

২০২৬-১০-০১ ২২:৩০