শনিবার, ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক

যশোরে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণসহ দুই চোরাকারবারি আটক

যশোর বিজিবি দুই চোরাকারবারিকে আটক ও তাদের কাছ থেকে ৭ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে। এ সময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার হয়েছে।৷

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এ অভিযান চালায়। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক প্রেস ব্রিফিংয়ে জানান, শনিবার (২০ জুন) রাত দুইটার সময় যশোর-নড়াইল মহাসড়কে যশোর ব্যাটালিয়নের ১নং গেইটের সামনে একটি বিশেষ আভিযানিক টহল দল অভিযান চালায়। অভিযানে একটি প্রাইভেট কার তল্লাশি করে ৩১টি স্বর্ণের বারসহ যার ওজন ৩ কেজি ৬৪১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। 

উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ৭ কোটি ১৩ লাখ ৪৫ হাজার টাকা বলে জানানো হয়েছে। একই সঙ্গে ৫৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের একটি প্রাইভেট কার, ৩৬ হাজার টাকা মূল্যের ৩টি মোবাইল ফোন এবং ৪ হাজার ৮১৫ টাকা নগদ অর্থ জব্দ করা হয়। পরবর্তীতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক পরীক্ষায় স্বর্ণগুলো খাঁটি বলে নিশ্চিত করা হয়। 

সব মিলিয়ে জব্দকৃত সম্পদের মোট বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৭ কোটি ৬৮ লাখ ৩৬ হাজার ২১০ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, তারা ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন স্থান হয়ে যশোরের ওপর দিয়ে বেনাপোল স্থলবন্দর ব্যবহার করে ভারতে পাচারের পরিকল্পনা করেছিল।
 

আটক আসামিরা হচ্ছে, নড়াইল জেলার নড়াগাতি থানার খাসিআল গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে খন্দকার মাহাবুবুল হক (৪৫),ও যশোর সদর উপজেলা বালিডয়া ভেকুটিয়া গ্রামের সানু মিয়ার ছেলে মো. আনিস (৩৬)।
বিজিবি আরো জানায়, আটককৃত আসামি, উদ্ধারকৃত স্বর্ণ, প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকা যশোর কোতোয়ালি থানায় হস্তান্তরের মাধ্যমে যশোর ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে ৪৯ বিজিবির পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, প্রেসব্রিফিং এসব তথ্য জানান।

আরও

গাইবান্ধায় ছেলে হত্যাকান্ডের ঘটনায় ছোট ছেলেকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন বাবা

সারা দেশ

গাইবান্ধায় ছেলে হত্যাকান্ডের ঘটনায় ছোট ছেলেকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন বাবা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বড় ছেলে সাকিব হত্যা হত্যাকাণ্ডের ঘটনায় ছোট ছেলে রাকিব হোসেনেরকে একমাত্র আসামি করে মামল...

২০২৬-০৬-২০ ১৮:৪৮

ফরিদপুরে নিরক্ষরতা দূরীকরণে ‘নায়াব ইউসুফ নৈশ বিদ্যালয়’ এর শুভ উদ্বোধন

সারা দেশ

ফরিদপুরে নিরক্ষরতা দূরীকরণে ‘নায়াব ইউসুফ নৈশ বিদ্যালয়’ এর শুভ উদ্বোধন

ফরিদপুর সদর-৩ আসনের নিরক্ষরতা দূরীকরণের লক্ষ্যে এক অনন্য ও প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় সংসদ সদস্য চৌধুরী না...

২০২৬-০৬-২০ ১৮:৩৫

ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন

সারা দেশ

ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন

ঝিনাইদহ জেলা শহরে রেল লাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে|শনিবার সকালে শহরের পায়রা চত্বরে...

২০২৬-০৬-২০ ১৮:৩২

গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

সারা দেশ

গাইবান্ধাসহ সারাদেশে মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন

গাইবান্ধার পলাশবাড়িতে শ্রীরামচন্দ্রের অবমাননা ও মন্দির গুড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত...

২০২৬-০৬-২০ ১৮:৩০

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে, অর্থপাচার নিয়ে নতুন আলোচনা

সারা দেশ

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে, অর্থপাচার নিয়ে নতুন আলোচনা

অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনকাল নিয়ে নানা মহলে বিশ্লেষণ চলছে। অর্থনীতি, আইনশৃঙ্খলা, শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন খ...

২০২৬-০৬-২০ ১৬:৫৩