শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

যে মানুষ স্বপ্ন দেখতে জানে, সে স্বপ্ন বাস্তবায়নও করতে জানে,মা সমাবেশে ইলেন ভুট্টো

যে মানুষ স্বপ্ন দেখতে জানে, সে স্বপ্ন বাস্তবায়নও করতে জানে,মা সমাবেশে ইলেন ভুট্টো

ঝালকাঠি ০২ ( সদর ও নলছিটি) আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টা বলেছেন, মানুষ স্বপ্ন দেখতে জানে, আর সেই স্বপ্ন বাস্তবায়নও করতে পারে। আমাদের সন্তানদের বড় স্বপ্ন দেখতে শেখাতে হবে। তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের পরিবেশ তৈরি করা আমাদের সবার দায়িত্ব। তিনি বলেন, একটি শিশুর প্রথম বিদ্যালয় তার পরিবার। তাই সন্তানের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে মা-বাবার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষক ও অভিভাবক একসঙ্গে কাজ করলে শিক্ষার্থীরা শুধু ভালো ফলই করবে না, তারা আদর্শ মানুষ হিসেবেও গড়ে উঠবে। শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় উপজেলার চামটা বি.কে. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে মা সমাবেশে তিনি এ কথা বলেন।

বিদ্যালয়ের অবকাঠামোগত সংকটের বিষয়টি তুলে ধরে এমপি ইলেন ভুট্টো বলেন, দীর্ঘদিনের পুরোনো ভবনের কারণে শিক্ষার্থীরা নানা সমস্যার মধ্যে পাঠদান করছে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বিদ্যালয়ের জন্য নতুন ভবন নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

পরে প্রধান অতিথি বিদ্যালয় প্রাঙ্গণে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে একটি আমলকী গাছের চারা রোপণ করেন।

এসময় চামটা বি.কে. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. খুরশিদ জাহানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন আক্তার মিনা, চামটা বি.কে. ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসান আহমেদ বাবুল এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলা জজ আদালতের এপিপি মুন্সী রেজাউল হক আজিমসহ সহ স্থানীয় আরও অনেকে।

 

আরও

সাভার-আশুলিয়ায় মিটার চুরি করে বিকাশে টাকা দাবি, গ্রেপ্তার ২

সারা দেশ

সাভার-আশুলিয়ায় মিটার চুরি করে বিকাশে টাকা দাবি, গ্রেপ্তার ২

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের শিল্পাঞ্চলের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিদ্যুতের মিটার চুরি করে পরে বিকাশে টাকা দাবি করা...

২০২৬-১০-০৩ ১৬:২৭

পাংশায় ব্যবসায়ীকে ডেকে না পেয়ে পরিত্যক্ত দুই ঘরে আগুন

সারা দেশ

পাংশায় ব্যবসায়ীকে ডেকে না পেয়ে পরিত্যক্ত দুই ঘরে আগুন

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের নিভা গ্রামে পুলিশ প্রশাসনের পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে ডেকে না পেয়ে তার পরিত্...

২০২৬-১০-০৩ ১৪:৫৮

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায়

সারা দেশ

তিন মাসের মধ্যে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল যাবে চুনকুটিয়ায়

ঢাকার যানজট কমাতে গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল আগামী তিন মাসের মধ্যে কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে ব...

২০২৬-১০-০৩ ১৪:১০