শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর

ছুটির দিনে পরিদর্শনে আসায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভুয়া সন্দেহে সাইফুল ইসলাম নামে এক ভ্যাট ইন্সপেক্টরকে পিটিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেধে রাখার অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার দূর্গারামপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় সবুজ মিয়া নামে আরও একজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার দূর্গারামপুর এলাকায় মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের যান ভ্যাট ইন্সপেক্টর সাইফুল ইসলাম। সেখানে তিনি নিজের ভিজিটিং কার্ড প্রদর্শন করে মেসার্স আল্লাহ ভরসা এন্টার প্রাইজের মালিক হাবিবুর রহমানের কাছে ভ্যাট সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চান। সরকারি ছুটির দিন দায়িত্ব পালন করায় হাবিবুর রহমানের কাছে ভ্যাট ইন্সপেক্টরকে ভুয়া বলে সন্দেহ হলে তিনি স্থানীয় লোক জড়ো করে ওই ভ্যাট ইন্সপেক্টরের মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং বৈদ্যুতিক খুটির সঙ্গে বেঁধে রাখেন এবং লোকজন নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় মো. সবুজ মিয়া নামে একজন এগিয়ে এসে বাধা প্রদান করলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, পুলিশ ভ্যাট ইন্সপেক্টরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছে। এই ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

সারা দেশ

মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মাগুরার শালিখা উপজেলার 'বুনাগাতী ইউনিয়নে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান'-এর উদ্যোগে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষ...

২০২৬-১০-০১ ২০:১০

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

সারা দেশ

অনিয়ম-দুর্নীতির অভিযোগে সংকটে মাগুরার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ

মাগুরা সদর উপজেলার প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থ...

২০২৬-১০-০১ ২০:০৮

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় বাড়িতে ৪৭ বস্তা সার মজুতের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলায় বাড়িতে মজুত রাখা ৪৭ বস্তা সার জব্দ করা হয়েছে । এ অপরাধে সুজন মিয়া নামে এক ব্যক্তিকে ১০...

২০২৬-১০-০১ ১৯:৩৫

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

সারা দেশ

কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রী দুলু

কুড়িগ্রামে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল পাঁচটায় কুড়...

২০২৬-১০-০১ ১৯:৩৪

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

সারা দেশ

মীরসরাইয়ে বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় আলিম শ্রেণির ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠান

চট্টগ্রামের মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী বড়তাকিয়া যাহেদিয়া আলিম মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আলিম শ্রেণির শিক্ষার্থীদের...

২০২৬-১০-০১ ১৯:৩২