সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভোলাহাট সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপের চালান জব্দ

ভোলাহাট সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপের চালান জব্দ

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপের চালান জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। বুধবার (৮জুলাই) ভোররাত সাড়ে তিনটার দিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ভারতীয় সীমান্তে মালিকবিহীন ৮৪ বোতল ভারতীয় ইসকাফ নামক নেশাজাতীয় সিরাপের চালানটি জব্দ করা হয়।

 মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়,

২। গোপন সংবাদের ভিত্তিতে ৮ জুলাই বুধবার বেররাত সাড়ে তিনটার দিকে ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপির অধীন  একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৯/৪-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি আম বাগানে অভিযান পরিচালনা করে। অভিযানে টহল দল ফেন্সিডিল এর বিকল্প ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ইসকাফ সিরাপ আটক করতে সক্ষম হয়। এবিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণের কথা জানানো হয়।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)'র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। তিনি জানান, বিজিবি সদস্যরা এ ব্যাপারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭