সোমবার, ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ভারতে ১০ দিনে চতুর্থবারের মতো বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

ভারতে ১০ দিনে চতুর্থবারের মতো বাড়ল পেট্রোল-ডিজেলের দাম

ভারতে জ্বালানির দাম বেড়েই চলেছে। গতকাল শনিবার রাজধানী নয়াদিল্লিতে সাধারণ খুচরা গ্রাহক পর্যায়ে পেট্রোলের দাম প্রতি লিটারে বেড়েছে ২ দশমিক ৬১ রুপি এবং ডিজেলের দাম প্রতি লিটারে বেড়েছে ২ দশমিক ৭১ রুপি।

দাম বৃদ্ধি পাওয়ায় গতকাল প্রথমবারের মতো নয়াদিল্লিতে সেঞ্চুরি পার করেছে পেট্রোলের মূল্য। গতকাল রোববার থেকে ভারতের রাজধানীতে প্রতি লিটার পেট্রোল বিক্রি হচ্ছে ১০২ দশমিক ১২ রুপিতে।

আর ডিজেলের দাম সেঞ্চুরি পার না করলেও এর কাছাকাছি পৌঁছে গেছে। রোববারের মূল্যবৃদ্ধির পর থেকে নয়াদিল্লিতে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে ৯৫ দশমিক ২০ রুপিতে।

পেট্রল-ডিজ়েলের দাম বেড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যের রাজধানী কলকতায় লিটার-প্রতি ২ দশমিক ৮৭ রুপি বেড়ে পেট্রলের নতুন দাম হয়েছে ১১৩ দশমিক ৫১ রুপি। আর ডিজেলের দাম ২দশমিক ৮০ রুপি বৃদ্ধি পাওয়ায় বর্তমানে প্রতি লিটার ডিজ়েলের কলকাতায় বিক্রি হচ্ছে ৯৯ দশমিক ৮২ রুপিতে।

এ ছাড়া ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইতে এক লিটার পেট্রল পাওয়া যাচ্ছে ১১১ দশমিক ২১ রুপিতে, দাম বেড়েছে ২ দশমিক ৭২ রুপি। দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ে  ২ দশমিক ৪৬ রুপি বৃদ্ধির পর সেখানে এখন এক লিটার পেট্রলের নতুন দাম ১০৭ দশমিক ৭৭ রুপিতে।

মুম্বইতে ডিজ়েলের দাম বেড়েছে  ২ দশমিক ৮১ রুপি। এর ফলে রোববার থেকে  ৯৭ দশমিক ৮৩ রুপিতে এক লিটার ডিজ়েল মিলছে সেখানে । চেন্নাইতে ডিজ়েলের দাম ২ দশমিক ৫৭ রুপি বেড়ে প্রতি লিটারের নতুন দাম হয়েছে ৯৯ দশমিক ৫৫ রুপি।

জ্বালানির দাম বাড়লে শুধু গাড়ি চালানো বা পরিবহণের খরচই বাড়ে না, সার্বিক জীবনযাপনেই তার প্রভাব পড়ে। কারণ, পরিবহণের সঙ্গে যাপনের বাকি দিকগুলিও সম্পর্কযুক্ত। ইতোমধ্যে অনেক জায়গায় জ্বালানির সঙ্গে পাল্লা দিয়ে দুধ, রুটির দাম বেড়ে গিয়েছে।

ভারতে গত ১৫ মে থেকে ‍বৃদ্ধি পাচ্ছে জ্বালানি তেলের দাম। ওই দিন সারা দেশে এক ধাক্কায় লিটার প্রতি তিন টাকা বেড়ে গিয়েছিল পেট্রলের দাম। তার পর ১৯ মে আবার দাম বাড়ে। আরও ৯০ পয়সা করে পেট্রলের দাম বাড়িয়ে দেওয়া হয়। তার পর ২৩ মে, শনিবার ফের ৮৭ পয়সা মূল্য বৃদ্ধি হয়। সোমবারের মূল্যবৃদ্ধির পর দেশে গত ১০ দিনে সাত টাকারও বেশি দাম বাড়ল পেট্রোল-ডিজেলের।

যুক্তরাষ্ট্র এবং ইরানের সংঘাতের কারণে পশ্চিম এশিয়ায় জ্বালানি সঙ্কট তৈরি হয়েছে। সেখানকার পরিস্থিতির উপর সারা বিশ্বের জ্বালানির দামের ওঠাপড়া নির্ভর করে। আন্তর্জাতিক বাজারে এই মুহূর্তে অপরিশোধিত জ্বালানির সরবরাহ ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই আবহে দেশবাসীকে জ্বালানি সাশ্রয়ের বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈদেশিক মুদ্রার ভান্ডার সুরক্ষিত রাখতে আগামী এক বছর সোনা না-কেনার পরামর্শও দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে বাধা পাচ্ছে পণ্যবাহী জাহাজ। তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাজারেও। ভারতে তেল সরবরাহকারী সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের মতো সংস্থাগুলো জানাচ্ছে, দীর্ঘ দিন তারা বেশি দামে জ্বালানি কিনেও দেশের বাজারে দাম স্বাভাবিক রেখেছিল। এর ফলে দিনে প্রায় ১০০০ কোটি টাকা তাদের ক্ষতি হচ্ছিল। ক্ষতির পরিমাণ এতটাই বেড়ে গিয়েছে যে, পেট্রল বা ডিজ়েলের দাম বৃদ্ধি করা ছাড়া এখন উপায় নেই।

আরও

ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, অল্প সময়ের মধ্যে ঘোষণা দেবেন ট্রাম্প

আন্তর্জাতিক

খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত, অল্প সময়ের মধ্যে ঘোষণা দেবেন ট্রাম্প

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম...

২০২৬-০৫-২৪ ০৮:১৭

চাপে পড়লে ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ করতে পারেন ট্রাম্প

আন্তর্জাতিক

চাপে পড়লে ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ করতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র যদি নিজেকে কোনোভাবে ‘চাপে পড়া’ রাষ্ট্র হিসেবে মনে করে, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পুনর...

২০২৬-০৫-২৩ ২৩:৫৫

ট্রাম্পের শাসনামলে যেভাবে ধসে পড়ছে মার্কিন কূটনীতি

আন্তর্জাতিক

ট্রাম্পের শাসনামলে যেভাবে ধসে পড়ছে মার্কিন কূটনীতি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ করে “আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে” বলে হুঁশিয়া...

২০২৬-০৫-২৩ ২১:২৩

গাজা যুদ্ধকালীন ইসরায়েলকে যেভাবে অস্ত্র জুগিয়েছে ৫১টি দেশ

আন্তর্জাতিক

গাজা যুদ্ধকালীন ইসরায়েলকে যেভাবে অস্ত্র জুগিয়েছে ৫১টি দেশ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধের নিন্দা জানাতে ২০২৪ সালের জানুয়ারির শুরুর দিকের এক শীতের দিনে নেদা...

২০২৬-০৫-২৩ ১৯:৩১

পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান

আন্তর্জাতিক

পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান

যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান নির্বাহী তুলসী গ্যাবার্ড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ঘোষণায় তিনি বলেছেন, স্বাম...

২০২৬-০৫-২৩ ০৮:১৬

যুক্তরাজ্যে তীব্র গরম: মে মাসের রেকর্ড ভাঙার আভাস, জারি হয়েছে তাপ সতর্কতা

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে তীব্র গরম: মে মাসের রেকর্ড ভাঙার আভাস, জারি হয়েছে তাপ সতর্কতা

যুক্তরাজ্যে মে মাসের আবহাওয়ায় এক নজিরবিহীন উষ্ণতা লক্ষ্য করা যাচ্ছে। এ বছরের এখন পর্যন্ত উষ্ণতম দিনে লন্ডনের হিথ্রোতে তা...

২০২৬-০৫-২২ ২৩:০১