বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ভারত সীমান্তে বিএসএফ-বিজিবি গুলা-গুলি

ভারত সীমান্তে বিএসএফ-বিজিবি গুলা-গুলি

সিলেটের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক গুলি ছোড়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা জবাব দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৯ মে) বিজিবি সদর দপ্তর জানিয়েছে, সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বাহিনীটি পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করছে।

বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের দৃঢ় ও পেশাদার পদক্ষেপে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন সিলেটভিউকে মঙ্গলবার (১৯ মে) দুপুরে জানান, বিএসএফের গুলি ছোঁড়ার পর পরই আমাদের সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সাথে নজরদারিও বাড়ানো হয়েছে। 

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ সীমান্তের দিকে গুলি ছুড়লে বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলি করে।

পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং বর্তমানে সীমান্ত এলাকা শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

আরও

রাজবাড়ী পাংশায় সরকারি রাস্তার কাটা গাছ আটক

সারা দেশ

রাজবাড়ী পাংশায় সরকারি রাস্তার কাটা গাছ আটক

রাজবাড়ীর পাংশায় সরকারি রাস্তার ১০/১২ টি মেহগুনি গাছ কেটে অন্যত্র সড়িয়ে নেওয়া চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে পবন বিশ্বাস ন...

২০২৬-০৭-২৯ ১৯:৩৩

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, লক্ষ্য চোরা চালান রোধ

সারা দেশ

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, লক্ষ্য চোরা চালান রোধ

সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে...

২০২৬-০৭-২৯ ১৯:০৩

দাউদপোল থেকে লেমুয়া ব্রিজ পর্যন্ত অবৈধ দখল উচ্ছেদ, খাল পুনঃখনন ও পুনরুদ্ধারের কার্যক্রম পরিদর্শন

সারা দেশ

ফেনী জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে দাউদপোল থেকে লেমুয়া ব্রিজ পর্যন্ত অবৈধ দখল উচ্ছেদ, খাল পুনঃখনন ও পুনরুদ্ধারের কার্যক্রম পরিদর্শন

ফেনী জেলা প্রশাসন ও ফেনী পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে দাউদপোল থেকে লেমুয়া ব্রিজ পর্যন্ত চলমান অবৈধ দখল উচ্ছেদ, খাল পুনঃখনন...

২০২৬-০৭-২৯ ১৯:০২

রাজবাড়ীর কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

সারা দেশ

রাজবাড়ীর কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

রাজবাড়ীর কালুখালীতে ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষে জেলা কৃষি কর্মকর্তা সহ ৬ জন আহত হয়েছেন।বুধবার (২৯ জুলাই) বিকেল ৩...

২০২৬-০৭-২৯ ১৮:৫৮