সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

উন্নয়নে ৯ দফা দাবিতে কলাপাড়ায় ৩০ কিলোমিটার মানববন্ধন

উন্নয়নে ৯ দফা দাবিতে কলাপাড়ায় ৩০ কিলোমিটার মানববন্ধন

‎দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ এবং অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় প্রায় ৩০ কিলোমিটারব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।‎‎বুধবার (১ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নাগরিক সমাজের উদ্যোগে হাজীপুর-সোনাতলা সেতু থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কজুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলাপাড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নিয়ে দীর্ঘ মানবচেইন গড়ে তোলেন।‎‎মানববন্ধন থেকে দক্ষিণাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে ৯ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক নির্মাণ, পর্যটনশিল্পের বিকাশে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, পায়রা সমুদ্রবন্দর পূর্ণাঙ্গভাবে চালু করা, শের-ই-বাংলা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণসহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও শিল্প খাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন।‎‎কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন,২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত ৬ লেম মহাসড়ক অত্র এলাকার মানিষের প্রানের দাবি। কলাপাড়ার পায়রা বন্দরেকে পূর্নাঙ্গভাবে চালু করতে হবে,ঢাকা থেকে কুয়াকাটা পর্যন্ত রেল যোগাযোগ চালু করা একান্ত প্রয়োজন। এ সময় তিনি কুয়াকাটার অন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রকে উপজেলা করার দাবিও করেন।‎‎মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার বলেন,দেশের দক্ষিণাঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়নের ক্ষেত্রে বৈষম্যের শিকার। অথচ পর্যটন, কৃষি, মৎস্য ও সমুদ্রসম্পদে সমৃদ্ধ এ অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে পরিকল্পিত বিনিয়োগ ও আধুনিক অবকাঠামো গড়ে তোলা জরুরি। দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিশ্চিত হলে জাতীয় অর্থনীতিও আরও সমৃদ্ধ হবে।‎‎বক্তারা ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ নিশ্চিত করা এবং উত্থাপিত ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭