বুধবার, ৮ জুলাই ২০২৬ ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

টানা ভারী বৃষ্টির কারণে কক্সবাজারের উখিয়ার ৫ নং রোহিঙ্গা ক্যাম্পের মসজিদুল কুবা মহিলা মাদরাসা ও হেফজখানায় পাহাড়ধসের ঘটনায় নিহেতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। নিহতদের সবাই কন্যা শিশু। বুধবার (৮ জুলাই) দুপুর ২টার দিকে ক্যাম্পের এ-৩ ব্লকে পাহাড়ধসের ঘটনা ঘটে।

এর আগে ঘটনার পর তিনজনের মরদেহ উদ্ধারের খবর জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও ক্যাম্প প্রশাসনের সমন্বিত তৎপরতায় চলা উদ্ধার অভিযানে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ৬ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতরদের মধ্যে এখন পর্যন্ত চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছে —রাশিদা বেগম (১৩), উম্মে নেজাতুল (১৩), উম্মে সালমা (১২) ও উমাইসা বিবি (১৩)। নিহতদের মধ্যে উম্মে নেজাতুল ও উম্মে সালমা দুই বোন, তারা রোহিঙ্গা ক্যাম্প-৩ এর বাসিন্দা। অপর দুইজন ক্যাম্প-৫–এর বাসিন্দা। নিহত অপর চারজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে ক্যাম্প প্রশাসন।

হতাহতের বিষয়টি নিশ্চিত করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ফায়ার সার্ভিস এবং ক্যাম্প প্রশাসনের আওতাধীন সিসিসিএম স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় পরিচালিত উদ্ধার অভিযান বিকেল ৫টার দিকে শেষ হয়েছে। ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা উপস্থিত রয়েছেন এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় পুরো উদ্ধার কার্যক্রম ও দুর্ঘটনা পরবর্তী ব্যবস্থাপনা তদারকি করছে।

স্থানীয় সূত্র ও প্রশাসন বলছে, ওই মাদরাসায় অন্তত ৫০ জন শিক্ষার্থী ছিল। অধিকাংশ বেরিয়ে গেলেও মাদরাসার পাহাড় লাগোয়া কক্ষে হঠাৎ পাহাড়ের মাটি এসে পড়লে ওই কক্ষে থাকা শিক্ষার্থীরা আটকা পড়ে এবং যাদের অধিকাংশই মারা গেছেন।

ক্যাম্প-৫ এর বাসিন্দা মৌলভি ইউনুস জানান, মাদরাসা ছুটি হওয়ার সময় বাকি ছিল আর কয়েক মিনিট, এর মধ্যেই দুর্ঘটনাটি ঘটে যায়। মাটি ভরাট করে মাদরাসাটি নির্মাণ করা হয়েছিল।

এর গত সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে ভারী বর্ষণের কারণে উখিয়ার তিনটি রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় নারী শিশুসহ প্রাণ হারান ৮ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত গত তিন দিনে কক্সবাজারে ভারী বর্ষণের ফলে ২১ জনের প্রাণহানি ঘটেছে।

আরও

মোটরসাইকেলে মাদক পাচার, র‌্যাবের জালে যুবক

সারা দেশ

মোটরসাইকেলে মাদক পাচার, র‌্যাবের জালে যুবক

রাজশাহীর শিবগঞ্জ এলাকা থেকে মোটরসাইকেলে অভিনব কৌশলে নেশাজাতীয় মাদক বহন করে বগুড়ায় আনার পথে র‌্যাব-১২-এর অভিযানে এক মাদক...

২০২৬-০৭-০৮ ১৮:০৯

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত ৫ শিক্ষার্থী

সারা দেশ

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস, নিহত ৫ শিক্ষার্থী

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড়ধসে পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে। এতে চাপা পড়েছেন আরও বেশ ক...

২০২৬-০৭-০৮ ১৭:৫১

বৈরী আবহাওয়ায় সাগরে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে

সারা দেশ

বৈরী আবহাওয়ায় সাগরে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে

বৈরী আবহাওয়ার মধ্যে সাগরে মাছ শিকার করতে গিয়ে বরগুনা তালতলী উপজেলার এফবি মহিমা নামের একটি ট্রলারডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।...

২০২৬-০৭-০৮ ১৬:১৫

নড়াইল হাড়িয়ার ঘোপ রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ

সারা দেশ

নড়াইল হাড়িয়ার ঘোপ রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ

নড়াইল কালিয়া উপজেলার রাস্তার পাশে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে চাচড়ি ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড স্থানীয় ইউপি সদস্য মাহফ...

২০২৬-০৭-০৮ ১৬:০৭

পাহাড় ধ্বসে নিহতের পরিবারকে ২৫হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন

সারা দেশ

পাহাড় ধ্বসে নিহতের পরিবারকে ২৫হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন

গত ৭জুলাই রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধ্বসে নিহত বাঘাইছড়ি পৌরসভার ৬নং ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকার লক্ষী বিলাশ চা...

২০২৬-০৭-০৮ ১৬:০৫

মেহেরপুরে গরু বোঝাই লাটা হাম্বা উল্টে একজন নিহত, আহত-১১

সারা দেশ

মেহেরপুরে গরু বোঝাই লাটা হাম্বা উল্টে একজন নিহত, আহত-১১

মেহেরপুরের গাংনীর রাইপুর বাজারে গরু বোঝাই লাটা হাম্বার উল্টে উজ্জ্বল(৩৫) নামের এক গরু ব্যবসায়ি নিহত হয়েছেন। একই সময়ে আহত...

২০২৬-০৭-০৮ ১৬:০৪