শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

টুর্নামেন্ট চলাকালীন জেরার্ড জোন্সকে বরখাস্ত করল বাফুফে

টুর্নামেন্ট চলাকালীন জেরার্ড জোন্সকে বরখাস্ত করল বাফুফে

ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে বরখাস্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হেরেছে বাংলাদেশ। স্বাগতিক উজবেকিস্তান ও সিরিয়ার বিপক্ষে হারের পরপরই বড় এই সিদ্ধান্ত নেয় বাফুফে।

৪ সেপ্টেম্বর ই-মেইলের মাধ্যমে জোন্সকে অব্যাহতির কথা জানানো হয়।

জোন্সের জায়গায় ভারতের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের দায়িত্ব পালন করবেন সহকারী কোচ আতিকুর রহমান মিশু।

চলমান কোনো টুর্নামেন্টের মাঝপথে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচকে সরিয়ে দেওয়ার ঘটনা বেশ বিরল। বিশেষ করে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে কোচ পরিবর্তনের এই সিদ্ধান্ত বাংলাদেশের ফুটবলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, শুধু দলের পারফরম্যান্স নয়, জোন্সের আচার-আচরণ নিয়েও বাফুফে বেশ কিছুদিন ধরে অসন্তুষ্ট ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিভিন্ন নেতিবাচক মন্তব্য নিয়ে ফেডারেশনকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। পাশাপাশি সহকারী কোচ আতিকুর রহমান মিশুর সঙ্গেও তার সম্পর্ক ভালো ছিল না। দুজনের মধ্যে সরাসরি বিরোধও তৈরি হয়েছিল।

সব মিলিয়ে গ্রুপ পর্ব শেষ হওয়ার পর জোন্সকে বিদায় দেওয়ার পরিকল্পনা ছিল বাফুফের। তবে উজবেকিস্তানে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের পর আর অপেক্ষা করেনি ফেডারেশন। তাসখন্দেই জোন্সকে অব্যাহতি দেওয়া হয়।

এমনকি তাকে হোটেল ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গেছে। ফলে টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে জেরার্ড জোন্সের অধ্যায়ের ইতি ঘটল।

এখন ভারতের বিপক্ষে শেষ ম্যাচে দলের দায়িত্ব সামলাবেন আতিকুর রহমান মিশু। টানা দুই হারের পর তার অধীনে জয় দিয়ে বাছাইপর্ব শেষ করাই হবে বাংলাদেশের প্রধান লক্ষ্য।

 

আরও

মঠবাড়িয়ায় শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, সালিশ থেকে অভিযুক্তের পলায়ন

সারা দেশ

মঠবাড়িয়ায় শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, সালিশ থেকে অভিযুক্তের পলায়ন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম মিঠাখালী এলাকায় আট বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক দো...

২০২৬-০৯-০৫ ১৫:৫৬

জাতিসংঘ অধিবেশনের আগে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সারা দেশ

জাতিসংঘ অধিবেশনের আগে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ...

২০২৬-০৯-০৫ ১৫:৫২

৬ দফা না মানলে এক দফায় যাবে আন্দোলন: নাসীরুদ্দীন পাটওয়ারী

সারা দেশ

৬ দফা না মানলে এক দফায় যাবে আন্দোলন: নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বাড়ছে দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “স...

২০২৬-০৯-০৫ ১৫:৫০