মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

তত্ত্বাবধায়কের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, কাজে ফিরলেন বাগেরহাট হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা

তত্ত্বাবধায়কের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার, কাজে ফিরলেন বাগেরহাট হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের আউটসোর্সিংয়ে কর্মরত কর্মচারীদের আন্দোলনের অবসান হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে। তত্ত্বাবধায়কের সঙ্গে আলোচনার পর আন্দোলন প্রত্যাহার করে বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে কাজে ফিরেছেন তারা।হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত কর্মচারীদের সঙ্গে কথা বলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার। এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন, "হাসপাতালের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে আপাতত নতুন নিয়োগপ্রাপ্তদের যোগদান স্থগিত রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে কর্মরত আউটসোর্সিং কর্মীদের কাজে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী দ্রুত পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।"
 

তত্ত্বাবধায়কের এই আশ্বাসে আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনের তালা খুলে দিয়ে কাজে যোগ দেন। তবে তারা জানিয়েছেন, নতুন নিয়োগপ্রাপ্তদের যোগদান করানো হলে কিংবা দীর্ঘদিন কর্মরতদের চাকরি থেকে বাদ দেওয়া হলে পুনরায় আন্দোলনে নামবেন। এছাড়া পুরোনো কর্মীদের চাকরি বহালের লিখিত নির্দেশনা না পাওয়া পর্যন্ত হাসপাতালের প্রধান সহকারী মোহিতুর রহমানের কক্ষে তালা বহাল থাকবে বলেও জানান তারা।
 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চলমান জটিলতা এড়াতে আপাতত নতুন নিয়োগপ্রাপ্তদের যোগদান থেকে বিরত রাখা হয়েছে। একই সঙ্গে হাসপাতালের সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে পূর্বে কর্মরত কর্মচারীদের কাজে ফিরিয়ে আনা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দ্রুত সমস্যার সমাধান করা হবে বলেও জানানো হয়।
 

উল্লেখ্য, আউটসোর্সিংয়ে কর্মরত ৬৬ জনকে বাদ দিয়ে নতুন করে ৯৪ জন নিয়োগ দেওয়ার অভিযোগে বুধবার সকাল থেকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন বঞ্চিত কর্মচারীরা। রাতভর অবস্থান কর্মসূচি পালনের পর বৃহস্পতিবার তত্ত্বাবধায়কের আশ্বাসে তারা আন্দোলন প্রত্যাহার করে কাজে ফিরে যান।

আরও

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

সারা দেশ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের লিফটে অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে কর...

২০২৬-০৯-১৫ ১৭:০৩

সময় টিভির নড়াইল প্রতিনিধির বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ

সারা দেশ

সময় টিভির নড়াইল প্রতিনিধির বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগ

সময় টিভির নড়াইল জেলা প্রতিনিধি সজিব রহমানের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। নড়াইল সদর উপজেলার বিছালি এলাকার মোঃ...

২০২৬-০৯-১৫ ১৭:০১

গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ

সারা দেশ

গাইবান্ধায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে নারীর শ্লীলতাহানির অভিযোগ

গাইবান্ধার পলাশবাড়িতে নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বিএনপি নেতার শাস্তির দাবিতে...

২০২৬-০৯-১৫ ১৬:৫৮

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

সারা দেশ

পিরোজপুরে ৬৯ রাউন্ড কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার

পিরোজপুরের কাউখালীতে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দুটি ওয়াকিটকি, দেশীয় ছোরা, খেলনা পিস্তল, ভুয়া পুলিশ পরিচয়পত্র ও অস্ত্র...

২০২৬-০৯-১৫ ১৬:৫৭

বাবাকে হত্যা করে রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ

সারা দেশ

বাবাকে হত্যা করে রক্তপান! নিহত শান্তিলালের ছেলে-ভাতিজার ফাঁসির আদেশ

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় দুই আসাম...

২০২৬-০৯-১৫ ১৬:৫৬

ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডে সন্তোষ চিফ প্রসিকিউটরের

সারা দেশ

ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডে সন্তোষ চিফ প্রসিকিউটরের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরসহ সাত আসামির বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্...

২০২৬-০৯-১৫ ১৫:৪২