বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার পরিদর্শন করলেন রাষ্ট্রদূত

ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার পরিদর্শন করলেন রাষ্ট্রদূত

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ সম্প্রতি ত্রিপলীস্থ তাজুরা ডিটেনশন সেন্টার পরিদর্শন করেছেন।

ত্রিপলীর বাংলা‌দেশ দূতাবাস জা‌নি‌য়ে‌ছে, গত ১৭ মে তাজুরা ডিটেনশন সেন্টার পরিদর্শনকালে রাষ্ট্রদূত সেন্টারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলেন। এসময় তিনি তাদের দ্রুত দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাসের চলমান প্রচেষ্টার বিষয়ে অবহিত করেন।

একই সঙ্গে তিনি অবৈধ অভিবাসনের ঝুঁকি ও নেতিবাচক প্রভাব সম্পর্কে তাদের সচেতন করেন।

এসময় অনেক অভিবাসী অনিয়মিত অভিবাসনের উদ্দেশ্যে নিজ ভিটেমাটিসহ সর্বস্ব হারানোর কথা জানান এবং লিবিয়ায় তাদের অমানবিক ভোগান্তির অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া, তারা দালালচক্রের প্রতারণা, দীর্ঘদিন আটক অবস্থায় থাকা এবং নানা ধরনের দুর্ভোগের বিষয় উল্লেখ করেন।

রাষ্ট্রদূত তাদের এসব অভিজ্ঞতা দেশে স্থানীয় পর্যায়ে প্রচারের মাধ্যমে অন্যদের সচেতন করার পরামর্শ দেন।

পরিদর্শনকালে দূতাবাসের পক্ষ থেকে সেখানে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিকের জন্য মানবিক সহায়তার অংশ হিসেবে খাবারের ব্যবস্থা করা হয়।

একইসঙ্গে রাষ্ট্রদূত জানান, আগামী ৩১ মে প্রাথমিকভাবে আনুমানিক ১৭৫ জন বাংলাদেশি নাগরিককে তাজুরা ডিটেনশন সেন্টার থেকে দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস কাজ করছে এবং অবশিষ্টদেরও দ্রুত সময়ে প্রত্যাবাসনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দূতাবাসের এই উদ্যোগে সেখানে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি হয়।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত ডিটেনশন সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক করেন। বৈঠকে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের আবাসন, খাদ্য, স্বাস্থ্যসেবাসহ সার্বিক কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ এবং বাংলাদেশি নাগরিকদের দ্রুত প্রত্যাবাসনের লক্ষ্যে উভয় পক্ষের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করা হয়।

আরও

এশিয়ান গেমসে প্রথমবার সোনার লড়াইয়ে ভারত-পাকিস্তান

জাতীয়

এশিয়ান গেমসে প্রথমবার সোনার লড়াইয়ে ভারত-পাকিস্তান

এশিয়ান গেমস ক্রিকেটে এবার লেখা হতে যাচ্ছে নতুন ইতিহাস। পুরুষ ক্রিকেটের ফাইনালে সোনার লড়াইয়ে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে...

২০২৬-১০-০১ ১৪:৫৮

প্রবীণদের সুরক্ষায় বহুমুখী কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয়

আন্তর্জাতিক প্রবীণ দিবস প্রবীণদের সুরক্ষায় বহুমুখী কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

আসছে ১লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষ্যে প্রবীণদের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাস্থ্য সুরক্ষায় সরকার দৃঢ়ত...

২০২৬-০৯-৩০ ১৯:৩৫

জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহ্‌দী আমিন

জাতীয়

জাতিসংঘে বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহ্‌দী আমিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়েছেন বলে...

২০২৬-০৯-৩০ ১৯:৩৪

ধানখেতে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, প্রাণ গেল ২ বৃদ্ধের

জাতীয়

ধানখেতে ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, প্রাণ গেল ২ বৃদ্ধের

ময়মনসিংহের ভালুকায় ধানখেতে ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ট...

২০২৬-০৯-৩০ ১৬:০৯

পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড

জাতীয়

পূর্বাচলে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ, নারীসহ দুজনের কারাদণ্ড

রাজধানীর ৩০০ ফিট সড়কে (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভ...

২০২৬-০৯-৩০ ১৫:৪৪

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় সিটি কর্পোরেশনের গাড়িতে দুর্বৃত্তদের আগুন

জাতীয়

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযানের সময় সিটি কর্পোরেশনের গাড়িতে দুর্বৃত্তদের আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানকে ঘিরে হামলা-ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় পু...

২০২৬-০৯-৩০ ১৪:৪৫