বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’: অর্থমন্ত্রী

চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’: অর্থমন্ত্রী

নাগরিক সেবা একীভূত ও ডিজিটাল করার লক্ষ্য নিয়ে ‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই উদ্যোগের মাধ্যমে দেশের নাগরিক সেবাকে আরও সহজ, দ্রুত এবং প্রযুক্তিনির্ভর করার কথা বলা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘সংকটকালের বাজেট ও জনপ্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে অল্প কিছু গোষ্ঠীর নিয়ন্ত্রণ ও পৃষ্ঠপোষকতার সংস্কৃতি থেকে বের করে এনে একটি কল্যাণমুখী রাষ্ট্র ও মানবিক অর্থনীতি গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য। এ জন্য ব্যাপক সংস্কার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অর্থনীতিকে গণতান্ত্রিকীকরণ এখন আর শুধু রাজনৈতিক স্লোগান নয়, বরং এটি রাষ্ট্র পরিচালনার মূল দৃষ্টিভঙ্গিতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে অর্থনীতির মূলধারার বাইরে থাকা গ্রামীণ কামার-কুমার, তাঁতিসহ প্রান্তিক জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী জানান, থিয়েটার, সংগীত, চিত্রকলা ও আর্টিফিশিয়াল জুয়েলারির মতো ক্রিয়েটিভ অর্থনীতির খাতগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এসব খাতে মনিটাইজেশন ও বিকাশে আগামী বাজেটে আলাদা প্রকল্প ও তহবিল রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি বড় শহরগুলোতে ‘থিয়েটার ডিস্ট্রিক্ট’ গড়ে তোলার কথাও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ব্যবসা পরিচালনার ব্যয় কমাতে বন্দর কার্যক্রম থেকে শুরু করে পরিবহন ও সেবাখাতে অতিরিক্ত চার্জ ও আমলাতান্ত্রিক জটিলতা কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন অনুমোদন প্রক্রিয়া সহজ করার কাজও চলছে।

আগামী এক বছরের মধ্যে প্রশাসনিক ও অর্থনৈতিক ব্যবস্থার বড় অংশ ডিজিটাল অটোমেশনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

পুঁজিবাজার ও বন্ড মার্কেটকে শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে আমীর খসরু বলেন, উচ্চ সুদের ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে ক্যাপিটাল মার্কেটকে বিকল্প উৎস হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হচ্ছে। এ বিষয়ে আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা ও বিনিয়োগকারীদের আগ্রহও বাড়ছে বলে তিনি দাবি করেন। বড় আকারের কোম্পানিগুলোর জন্য পুঁজিবাজারে তালিকাভুক্তি বাধ্যতামূলক করার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি দেশে ও বিদেশে ‘বাংলাদেশ বন্ড’ চালুর প্রক্রিয়ার কথাও উল্লেখ করেন, যেখানে সুদের হার ৬ থেকে ৯ শতাংশের মধ্যে থাকতে পারে।

কর ব্যবস্থা সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, বহুজাতিক কোম্পানি ও বড় করদাতাদের প্রকৃত আয় ও বাজার অংশীদারত্ব যাচাই করে ন্যায্য কর আদায়ের উদ্যোগ নেয়া হচ্ছে। ছোট ব্যবসায়ী ও রেস্টুরেন্টগুলোর জন্য সহজ ও নির্দিষ্ট ‘ফ্ল্যাট রেট’ কর ব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন। কর প্রশাসনের হয়রানি কমাতে নীতিগত পরিবর্তনের অংশ হিসেবে নতুন কাঠামো গঠনের কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে অর্থনীতিবিদ, গবেষক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

আরও

দুর্গাপূজায় ছুটির সঙ্গে অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

জাতীয়

দুর্গাপূজায় ছুটির সঙ্গে অনুদানও বাড়ালেন প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব উপলক্ষে অনুদানের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তার...

২০২৬-০৯-২৯ ২০:৪৮

জনকল্যাণে এআই ব্যবহারে সতর্কতার আহ্বান রাষ্ট্রপতির

জাতীয়

জনকল্যাণে এআই ব্যবহারে সতর্কতার আহ্বান রাষ্ট্রপতির

জনকল্যাণে আধুনিক ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নত...

২০২৬-০৯-২৯ ১৫:১৫

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জাতীয়

জ্বালানির দাম বারবার বাড়ানোর কারণ জানতে চায় সংসদীয় কমিটি

জ্বালানি পণ্যের ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও দফায় দফায় দাম সমন্বয়ের কারণ জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) কাছে...

২০২৬-০৯-২৯ ১৪:৫২

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

জাতীয়

‘বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে বিদেশি এজেন্ডায় মানুষকে বিভ্রান্ত করছে বিরোধীরা’

বিএনপির কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিরোধীদল বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কর্মসূচি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য ক...

২০২৬-০৯-২৯ ১২:২৭

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

জাতীয়

তারেক রহমানের ভারত সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত: ভারতীয় হাইকমিশনার

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনা এখনো ইতিবাচক রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ...

২০২৬-০৯-২৯ ১২:২৩