রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রামিসার পরিবারের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও হত্যার ঘটনায় নিহত আট বছর বয়সী শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাতে পল্লবীতে রামিসার বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মন্ত্রিসভার বৈঠক শেষে এ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

এদিকে, এ ঘটনায় তদন্ত দ্রুত শেষ করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে বুধবার (২০ মে) মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী জবানবন্দি দেন। আমিনুল ইসলাম জুনায়েদ-এর আদালতে জবানবন্দি রেকর্ড হওয়ার পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

রামিসার বাবা আবদুল হান্নান মোল্লা দায়ের করা মামলায় সোহেল রানা, তার স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে। পরবর্তীতে তাদের গ্রেপ্তার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, সোহেল রানা কৌশলে শিশুটিকে নিজের বাসায় নিয়ে যান। সেখানে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। পরে ঘটনাটি আড়াল করারও চেষ্টা করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

 

আরও

দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী

জাতীয়

দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না: ভূমিমন্ত্রী

বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। এদেশের মাটিতে আগ্রাসী শক্তির কোনো স্থান হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করে...

২০২৬-১০-০৩ ২০:১৬

হেলমেট ছুড়ে ফেলতে ফেলতে আখতারুজ্জামান: ‘আমি আওয়ামী লীগার নই’

জাতীয়

হেলমেট ছুড়ে ফেলতে ফেলতে আখতারুজ্জামান: ‘আমি আওয়ামী লীগার নই’

‘আমি আওয়ামী লীগার নই’ বলেই পুলিশের দেওয়া হেলমেট ছুড়ে ফেললেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। আজ শনিবার (৩ অক্টোবর)...

২০২৬-১০-০৩ ২০:১৫

অ্যালকোহল পণ্যে শুল্ক-কর ফাঁকি: ফু-ওয়াংসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

জাতীয়

অ্যালকোহল পণ্যে শুল্ক-কর ফাঁকি: ফু-ওয়াংসহ ঢাকার ৪ প্রতিষ্ঠানে এনবিআরের অভিযান

অবৈধ উৎস থেকে অ্যালকোহল ও অ্যালকোহলজাত পণ্য সংগ্রহ, শুল্ক-মূসক ও আয়কর ফাঁকি এবং অননুমোদিত গ্রাহকের কাছে সরবরাহের অভিযোগে...

২০২৬-১০-০৩ ১৯:০৩