শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের নতুন সমঝোতা

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে ক্যারিবীয় দেশ ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে ‘দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা’ বাইল্যাটারাল কনসালটেশন মেকানিজম প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহের ফাঁকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এই সমঝোতা স্মারক সই হয়।

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং ত্রিনিদাদ ও টোবাগোর পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস এম সোবার্স এমপি এতে সই করেন।

সমঝোতা স্মারক সইয়ের পর হুমায়ুন কবির বলেন, কমনওয়েলথ, জাতিসংঘ ও জি-৭৭সহ বিভিন্ন বহুপাক্ষিক প্ল্যাটফর্মে অংশীদার হিসেবে ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার আগ্রহ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই সমঝোতা স্মারক দুই দেশের সম্পর্ক নিয়মিত পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, কারিগরি ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে।

এ ছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে নিয়মিত মতবিনিময়ের জন্যও এটি একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

আরও

চীনের সঙ্গে আরও বিস্তৃত সহযোগিতা চায় বাংলাদেশ: মইন খান

জাতীয়

চীনের সঙ্গে আরও বিস্তৃত সহযোগিতা চায় বাংলাদেশ: মইন খান

বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও...

২০২৬-০৯-২৪ ২৩:১৫

দেশের ১১ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

জাতীয়

দেশের ১১ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

রাতের মধ্যে দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া...

২০২৬-০৯-২৪ ২২:২১

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় ৪ পদক্ষেপ চাইলেন প্রধানমন্ত্রী

জাতীয়

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় ৪ পদক্ষেপ চাইলেন প্রধানমন্ত্রী

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ভয়াবহ প্রভাব মোকাবিলায় বৈশ্বিক নিঃসরণ দ্রুত কমানো এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য বৈশ্ব...

২০২৬-০৯-২৪ ২২:১৮