শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু, শোকে স্তব্ধ গাইবান্ধার সেই গ্রাম

ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু, শোকে স্তব্ধ গাইবান্ধার সেই গ্রাম

টাঙ্গাইলের কালিহাতীতে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় একই এলাকার পাঁচজন নিহত হওয়ার ঘটনায় গাইবান্ধার সাদুল্লাপুরে ধাপেরহাটের নিজপাড়া গ্রাম এখন শোকে স্তব্ধ। পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

শনিবার (২৮ মার্চ) সকাল পৌনে ৮টার দিকে নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছালে শুরু হয় হৃদয়বিদারক দৃশ্য। মধ্য নিজপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, রাস্তার ধারে খাটিয়ায় শোয়ানো শিশু নিরবের নিথর দেহ। ঘরের ভেতরে চলছে তার মা নার্গিস বেগমের গোসল। চারদিকে স্বজনদের কান্না আর বুকফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে আকাশ-বাতাস।

নিহতদের মধ্যে রয়েছেন- নার্গিস বেগম (৪২) ও তার ছেলে নিরব (১২), সুলতান মাহমুদ (২৮), তার চাচাতো বোন রিফা রেসা আক্তার (২৪) এবং দোলা বেগম (৪৫)। নার্গিস ও নিরবের বাড়ি নিজপাড়া গ্রামের মধ্য অংশে, সুলতান ও রিফার বাড়ি পূর্ব নিজপাড়ায় এবং দোলা বেগমের বাড়ি বোয়ালীদহ গ্রামে।

একই পরিবারের মা ও সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ স্বামী হামিদুজ্জামান। মেয়ে ও নাতির শোকে পাগলপ্রায় হয়ে পড়েছেন নানী মমতা বেগম। এছাড়া প্রতিটি নিহতের বাড়িতেই চলছে একই শোকের মাতম। স্থানীয়রা ব্যস্ত কবর খনন ও দাফনের প্রস্তুতিতে।

নিহত নার্গিসের মামাতো ভাই মোসাদ্দেকুর রহমান জানান, শুক্রবার সকালে নার্গিস তার ছেলে নিরবকে নিয়ে নিজপাড়া থেকে মাদারহাটে যান। সেখান থেকে একটি রিজার্ভ বাসে করে রাত ১০টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তারা। পরে রাতে খবর আসে, ট্রেনের নিচে কাটা পড়ে তাদের পাঁচজনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, নিহত নার্গিস, সুলতান মাহমুদ ও রিফা আক্তার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই এলাকায় একটি বেসরকারি গার্মেন্টসে কর্মরত ছিলেন। ঈদ উপলক্ষে তারা সবাই গ্রামে এসেছিলেন এবং বড় ছেলের বিয়েতে অংশ নিয়েছিলেন। সেই আনন্দ মুহূর্তই পরিণত হলো শোকে।

স্বামী হামিদুজ্জামান বলেন, ঈদের পরদিন বড় ছেলের বিয়ে হলো। সেই আনন্দ শেষ না হতেই স্ত্রী, ছেলে আর ছেলের শাশুড়িকে হারালাম। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু কাজ থাকায় যেতে পারিনি। যদি যেতাম, হয়তো আমিও আজ থাকতাম না।

ধাপেরহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শাহাদৎ হোসেন বলেন, একসঙ্গে পাঁচজনের মৃত্যুতে পুরো ইউনিয়ন শোকে স্তব্ধ। আমরা গভীরভাবে মর্মাহত, এই শোক ভাষায় প্রকাশ করার মতো নয়।

উল্লেখ্য, শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী বাস থেকে নেমে মহাসড়কের পাশের রেললাইনে বসেছিলেন। এ সময় দ্রুতগতির সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন তাদের চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচজন।

আরও

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল সাড়ে ৬ লাখ টাকার সিগারেট

সারা দেশ

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল সাড়ে ৬ লাখ টাকার সিগারেট

শারজাহ থেকে আসা এক বিমানযাত্রীর ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর...

২০২৬-০৪-০৩ ১০:৪১

নোয়াখালীতে পানির ট্যাংকে ৮০০ লিটার ডিজেল মজুত

সারা দেশ

নোয়াখালীতে পানির ট্যাংকে ৮০০ লিটার ডিজেল মজুত

নোয়াখালীর সুবর্ণচরে বাড়ির ছাদে পানির ট্যাংকে অবৈধভাবে ডিজেল মজুত রাখার দায়ে বশির আহমেদ ওরফে বশির সেরাং (৭০) নামে একজনকে...

২০২৬-০৪-০৩ ১০:৪০

মেহেরপুর গাংনীতে লরি বোঝাই সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ

সারা দেশ

মেহেরপুর গাংনীতে লরি বোঝাই সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ

মেহেরপুরের গাংনী উপজেলায় অবৈধভাবে তেল নামানোর সময় লরি বোঝাই প্রায় সাড়ে ৪ হাজার লিটার ডিজেল জব্দ করেছে পুলিশ। শুক্রবার (০...

২০২৬-০৪-০৩ ১০:৩২

মাগুরায় হামে আক্রান্ত শিশুদের জন্য বিশেষ কেবিন চালু

সারা দেশ

মাগুরায় হামে আক্রান্ত শিশুদের জন্য বিশেষ কেবিন চালু

মাগুরায় হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে ২৫০ শয্যা বিশিষ্ট মাগুরা সদর হাসপাতালে বিশেষ কেবিন চালু করা হয়েছে। এই...

২০২৬-০৪-০৩ ১০:০৫

চাঁপাইনবাবগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সারা দেশ

চাঁপাইনবাবগঞ্জে বাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর-ঘোড়াস্ট্যান্ড এলাকায় বাসের চাকার ফ্রেমে আটকে গিয়ে তানভীর আহমেদ নামে এক মোটরসাইকেল আ...

২০২৬-০৪-০৩ ০৮:৫৬