সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ট্রান্সফর্মার লুটে মিলমালিক খুন

ট্রান্সফর্মার লুটে মিলমালিক খুন

রাতের আঁধারে মিলে একাই ছিলেন ৭০ বছরের বৃদ্ধ মিলমালিক মোহাম্মদ আলী। সকালে মিলের দরজা খুলতেই সামনে আসে লোমহর্ষক দৃশ্য—হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে তার নিথর দেহ। আর মিল থেকে উধাও তিনটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফর্মার চুরির উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

ঘটনাটি ঘটেছে রবিবার (৫ জুলাই) রাত ১২টা থেকে সোমবার (৬ জুলাই) সকাল ৭টার মধ্যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ফেনিরগ্রাম ইউনিয়নের ফুলতলা এলাকায়।

নিহত মোহাম্মদ আলী (৭০) উপজেলার ফেনিরগ্রাম পূর্বপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত কছিরউদ্দীনের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় একটি মিল পরিচালনা করতেন এবং প্রায়ই রাতে মিলেই অবস্থান করতেন।

পুলিশ জানায়, রাতে কোনো এক সময় দুর্বৃত্তরা মিলে প্রবেশ করে মোহাম্মদ আলীর হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর মিলে থাকা তিনটি ট্রান্সফর্মার খুলে নিয়ে যায় তারা।

খবর পেয়ে সকালে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রান্সফর্মার চুরির ঘটনাকে কেন্দ্র করেই হত্যাকাণ্ডটি ঘটেছে। কতজন এতে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭