বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

তনু হত্যা মামলা: আরও দুই সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ

তনু হত্যা মামলা: আরও দুই সেনাসদস্যের ডিএনএ সংগ্রহের নির্দেশ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন সাবেক সেনা সদস্যের ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ জুলাই) ডিএনএ সংগ্রহের নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা এবং ঢাকা পিবিআইয়ের পরিদর্শক মো. তারিকুল ইসলাম।

এবার ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ পাওয়া দুই সাবেক সেনা সদস্য হলেন—সিরাজগঞ্জ জেলার মেঘাই গ্রামের সোলায়মান হোসেনের ছেলে জাহিদুল ইসলাম এবং কুমিল্লার রাজাপাড়া লক্ষীনগর গ্রামের এম এ হান্নানের ছেলে ফয়সাল আহমেদ রাব্বী।

মামলার তদন্ত কর্মকর্তা মো. তারিকুল ইসলাম জানান, গত ১৭ জুলাই কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক মুমিনুল হক সন্দেহভাজন এই দুই সাবেক সেনা সদস্যের ডিএনএ সংগ্রহের আদেশ দেন। তদন্তের স্বার্থে পিবিআইয়ের পক্ষ থেকে আদালতে আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে এই মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল।

এদিকে, তনু হত্যা মামলার প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনা সদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে 'রেড নোটিশ' জারির নির্দেশ দিয়েছেন আদালত। জানা গেছে, সাবেক সেনা সদস্য শাহিন আলম বর্তমানে কুয়েতে অবস্থান করছেন এবং অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান কোন দেশে পালিয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি হাফিজুর রহমান বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরের একটি বাসায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন সোহাগী জাহান তনু। পরে রাতে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে এক ঝোপের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আরও

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে - আহত-৩

সারা দেশ

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে - আহত-৩

রাজবাড়ীর পাংশায় থ্রি-হুইলার (মাহেন্দ্র) কে সাইড দিতে গিয়ে ট্রাকের সাথে যাত্রীবাহী পরিবহনের (বাস) সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ঘ...

২০২৬-০৭-২২ ১৯:২৮

ফেনীতে আ. লীগের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

সারা দেশ

ফেনীতে আ. লীগের কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

ফেনীর ছাগলনাইয়া বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদের তৃতীয় দিনে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। বুধবার (২২...

২০২৬-০৭-২২ ১৯:১৯

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের ক্ষুদ্র ঋণের কিস্তি ৩ মাস স্থগিত

সারা দেশ

খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের ক্ষুদ্র ঋণের কিস্তি ৩ মাস স্থগিত

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির মানুষের আর্থিক চাপ কমাতে আগামী তিন মাস সব ধরনের ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স...

২০২৬-০৭-২২ ১৯:১২

ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ

সারা দেশ

ধামরাইয়ে অবৈধ সীসা কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ

ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্ত...

২০২৬-০৭-২২ ১৮:৫২

নিরাপদ পানির জন্য খালি কলসি নিয়ে দুই শতাধিক মানুষের প্রচারাভিযান

সারা দেশ

উপকূলে নিরাপদ পানির সংকট নিরাপদ পানির জন্য খালি কলসি নিয়ে দুই শতাধিক মানুষের প্রচারাভিযান

'নিরাপদ পানি টেকসই উন্নয়নের চাবিকাঠি, আমাদের পানি আমাদের অধিকার'—এমন নানা স্লোগান নিয়ে উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য ন...

২০২৬-০৭-২২ ১৮:৩৩

সিরাজদিখানে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা ও ৪০০ কৃষকের মাঝে গাছের চারা বিতরণ

সারা দেশ

সিরাজদিখানে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা ও ৪০০ কৃষকের মাঝে গাছের চারা বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় কৃষকদের আধুনিক ও সহজ কৃষিসেবা নিশ্চিত করার লক্ষ্যে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা এবং ৪০০...

২০২৬-০৭-২২ ১৮:৩১