বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

তিন বিমানবন্দরসহ ইরানজুড়ে ব্যাপক হামলা ইসরাইলের

তিন বিমানবন্দরসহ ইরানজুড়ে ব্যাপক হামলা ইসরাইলের

ইরান ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাত এক চরম উত্তেজনাকর পর্যায়ে পৌঁছেছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের সাম্প্রতিক এক বিবৃতিতে নিশ্চিত করেছে, গত রাত থেকে আজ ভোর পর্যন্ত তারা তেহরানসহ ইরানজুড়ে ‘বিশাল পরিসরে’ বিমান হামলা চালিয়েছে। এই অভিযানে দেশটির সামরিক অবকাঠামোকে মূল লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসরাইল।

ইসরাইলি সামরিক বাহিনীরবরাতে জানা যায়, রাতের এই আকাশপথে চালানো অভিযানে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরকে লক্ষ্য করে নিখুঁত আঘাত হানা হয়েছে। এই বিমানবন্দরগুলো হলো— রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দর, বাহরাম বিমানবন্দর এবং আজমায়েশ বিমানবন্দর। ইসরাইলের দাবি, এসব স্থাপনা ইরানের সামরিক কার্যক্রম এবং রসদ সরবরাহের কাজে ব্যবহৃত হচ্ছিল।

তেহরানের বাসিন্দারা রাতভর বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন এবং শহরের আকাশজুড়ে বিমান বিধ্বংসী কামানের গোলাবর্ষণের দৃশ্যও দেখা গেছে। ইসরাইলি সামরিক মুখপাত্র জানিয়েছেন, এটি তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ এবং ইরানের যেকোনো উস্কানিমূলক পদক্ষেপের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

অন্যদিকে, ইরানের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো বিস্তারিত জানানো না হলেও এই হামলাকে তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে তেহরান। বিমানবন্দরগুলোতে হামলার ফলে দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল ব্যবস্থা বড় ধরনের বিঘ্নের মুখে পড়েছে।

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮