বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

তেলের দামে বড় লাফ, হরমুজ প্রণালি ঘিরে ফের অনিশ্চয়তা

তেলের দামে বড় লাফ, হরমুজ প্রণালি ঘিরে ফের অনিশ্চয়তা

মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক দিনের ব্যবধানে ৫ শতাংশের বেশি বেড়ে গেছে। মঙ্গলবার (১৭ মার্চ) এ পরিবর্তন দেখা যায়, যখন ইরান আশপাশের তেল উৎপাদনকারী দেশগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত রাখে। বিশ্লেষকদের মতে, জ্বালানি অবকাঠামো ও নৌপথে ধারাবাহিক হামলা বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। যদিও এর আগের দিন আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) রিজার্ভ মজুত থেকে তেল বাজারে ছাড়ার ইঙ্গিত দেয়ায় দাম কিছুটা কমেছিল। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

এদিকে ডোনাল্ড ট্রাম্প মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক সহায়তার আহ্বান জানিয়েছেন। তবে জার্মানিসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ এতে সাড়া দিতে অনাগ্রহ দেখিয়েছে। অস্ট্রেলিয়া ও জাপানও এই উদ্যোগে যোগ দেয়নি।

সংকট দীর্ঘায়িত হওয়ায় ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট দুই ধরনের তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যায়। একই সঙ্গে কাতার ও ওমান উপকূলে বিস্ফোরণ এবং তেলবাহী জাহাজে হামলার খবর পরিস্থিতিকে আরও জটিল করেছে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকের বড় তেলক্ষেত্রে ড্রোন হামলার ঘটনাও বাজারে উদ্বেগ বাড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে জ্বালানি বাজারে অস্থিরতা অব্যাহত থাকবে এবং এর প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে পড়তে পারে।

আরও

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

আন্তর্জাতিক

সৌদিতে বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করা এবং আইনি জটিলতা এড়িয়ে চলতে বিশেষ সতর্...

২০২৬-০৯-২৮ ২০:৩৭

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

আন্তর্জাতিক

সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলনের’ ডাক -ককরোচ জনতা পার্টির

মুম্বাইয়ের শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি না পেয়ে ‘জেল ভরো আন্দোলন’ বা গণগ্রেপ্তার কর্মসূচির ঘোষণা দিয়েছে ভারতের...

২০২৬-০৯-২৮ ১৭:৫১

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮