বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

তীব্র শ্রমিক সংকটে হাওরের ধান কাটতে না পেরে বিপাকে কৃষকরা

তীব্র শ্রমিক সংকটে হাওরের ধান কাটতে না পেরে বিপাকে কৃষকরা

মৌলভীবাজারের হাওরে তীব্র শ্রমিক সংকটে হাওরে ধান কাটতে পারেননি কৃষকেরা। হাওরে পাকা বোরো ধান ঘরে তোলার আগেই অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ডুবে যায় ধান। তবে, কিছু ধান বুক সমান পানি থেকে কাটার সুযোগ থাকলেও শ্রমিক সংকট ও খরচের কথা চিন্তা করে ধান কাটতে পারেননি কৃষকেরা।

হাওরের এক বিঘা আধপচা ধান কাটতে শ্রমিকের মজুরি দিতে হচ্ছে প্রায় ৫ হাজার টাকা। এই টাকা দিয়ে ধান কাটলেও বিক্রি করতে হয় এর চেয়ে কম টাকায়। তাই বেশিরভাগ কৃষক ধান না কেটে হাওরেই রেখে দিয়েছেন। 

হাওরের কৃষকেরা জানান, হাওরের যেসব এলাকা থেকে মেশিন দিয়ে ধান কাটা হতো, এসব এলাকায় ১ বিঘা ধান কাটতে শুধু শ্রমিক মজুরি ৫ হাজার টাকা দিতে হচ্ছে। শ্রমিকের মজুরি এতো অধিক হওয়ার পরেও কৃষকেরা কোনোভাবেই শ্রমিক পাচ্ছেন না। হাওরে তীব্র শ্রমিক সংকট রয়েছে। যেসব কৃষক বিঘাপ্রতি ৫ হাজার টাকা মজুরি দিয়ে ধান কাটছেন, তারা এই ধান বিক্রি করার সময় এই দাম পাচ্ছেন না।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলায় ৬২ হাজার ৪০০ হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। এর মধ্যে বৃষ্টি ও ঢলের পানিতে নিমজ্জিত হয়েছে প্রায় ৫ হাজার ৫০০ হেক্টর। আর ক্ষতিগ্রস্ত হয়েছে ৪ হাজার ২০০ হেক্টর। ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের সংখ্যা প্রায় ২০ হাজার হবে। 

কাউয়াদিঘী হাওরের কৃষক তনু মিয়া, কয়ছর মিয়া বলেন, হাওরের বেশিরভাগ ধান কম্বাইন হারভেস্টার দিয়ে কাটা হয়। যেখানে মেশিনে ধান কাটে এসব এলাকায় পানি বেশি থাকায় শ্রমিকেরা ধান কাটতে অনিচ্ছুক।  আর যারা ধান কেটে পাড়ে নিয়ে এসেছেন, এসব কৃষক শ্রমিক সংকটে মাড়াই করতে পারছেন না। হাওরে এক বিঘা ধান কাটতে ৪ হাজার ৫০০ থেকে ৫ হাজার টাকা দিতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, জেলার হাকালুকি, কাউয়াদিঘী, হাইল হাওর, কেওলার হাওরসহ ব্যাপক এলাকায় তীব্র শ্রমিক সংকটে বোরো ধান কাটতে পারেননি কৃষকেরা। যারা ধান কেটেছেন, রোদ থাকার পরেও তারা শুকাতে পাড়ছেন না। কৃষকের আধাপচা ধান ৩৫০ থেকে ৪০০ টাকা মণ বিক্রি করছেন। আবার একটু ভালো হলে ৫০০ থেকে ৬০০ টাকা বিক্রি করছেন। এতে কৃষকেরা কষ্ট করে ধান কাটলেও দাম পাচ্ছেন না।

এ দিকে প্রান্তিক কৃষকেরা আক্ষেপ নিয়ে বলেন, একজন কৃষক সরকারের কাছে ৭৫ মণ ধান বিক্রি করার নিয়ম রয়েছে। ৩৬টাকা কেজি ধরে ১ হাজার ৪৪০ টাকা মণ সরকারি দাম। তবে, সরকারি গুদামে ধান বিক্রি যেন সোনার হরিণ শিকারের মতো। এতো কঠিন নিয়ম নীতি করেছে সরকার যে কৃষকের পক্ষে ধান বিক্রি করা প্রায় অসম্ভব। ফলে কৃষকেরা বাধ্য হয়ে পানির দামে ধান বিক্রি করছেন। 

শ্রমিকেরা বলেন, বুক সমান পানিতে ধান কাটা অনেক কষ্ট। কয়েকদিন আগে একজন শ্রমিক ঠান্ডায় আক্রান্ত হয়ে হাওরে পানিতে ডুবে মারা গেছেন। অনেক কষ্ট করে ধান কাটতে হয়। এজন্য শ্রমিকের মজুরি একটু বেশি। তবে, এই কষ্টের তুলনায় মজুরি কিছুই নয়। আমাদের অনেকে আছেন, ভয়ে হাওরে ধান কাটতে আসেন না। এজন্য শ্রমিক সংকট রয়েছে। 

কৃষক ছনওয়ার মিয়া বলেন, প্রায় ১০ বিগা জমি চাষ করেছিলাম। পানিতে সব তলিয়ে গেছে। ৪ হাজার ৫০০ টাকা শ্রমিক মজুরি দিয়ে দেড় বিঘা জমির ধান কেটেছি। যাতে অন্তত মাস দেড়মাস পরিবারের খাদ্যের সংকট না হয়। বাকি সব ধানের আশা ছেড়ে দিয়েছি। এতো টাকা খরচ করে শূন্য হাতে ফিরলাম হাওর থেকে এই বছর। তিনি আরও বলেন, টাকা দিয়ে ধান কেটে কি লাভ? এই ধান বিক্রি করতে হয় ৩৫০ থেকে ৪৫০ টাকা মণ।

মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জালাল উদ্দিন বলেন, জেলায় প্রায় ৫ হাজার ৫০০ হেক্টর জমির ধান নিমজ্জিত ছিল। এরমধ্যে প্রায় ৪ হাজার ২০০ হেক্টর জমির ধান পচে নষ্ট হয়েছে। এতে অন্তত ২০ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তীব্র শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারেননি। শ্রমিক সংকট না হলে আরও কিছু ধান কাটতে পারতেন।

আরও

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে

সারা দেশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্...

২০২৬-০৯-২৯ ২২:১২

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

সারা দেশ

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

খুলনা সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত...

২০২৬-০৯-২৯ ২২:০৮

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সারা দেশ

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মাগুরার শালিখায় সমবায় অধিদপ্তরের নিবন্ধিত ‘শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’-এর চেয়ারম্যান বাহারুল...

২০২৬-০৯-২৯ ২১:০৬

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ (৫০) নামের এক মাংস ব্যবসায়ির ২৫...

২০২৬-০৯-২৯ ২১:০৫

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

সারা দেশ

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম খৈয়াছড়া পালগ্রাম...

২০২৬-০৯-২৯ ২০:২৬