রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মাগুরার শালিখায় সমবায় অধিদপ্তরের নিবন্ধিত ‘শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’-এর চেয়ারম্যান বাহারুল ইসলাম সংবাদের প্রতিবাদ দিয়ে সংবাদ সম্মেলন করেছেন।

মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর বিকাল ৪ টার সময় কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সংগঠনের সদস্যদের নিয়ে তিনি সংবাদ সম্মেলনে জানান, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে জড়িয়ে আমানতকারীদের দেড় কোটি টাকা তসরুপের অভিযোগ শিরোনাম সংবাদটি মিথ্যা ও বানোয়াট। এ প্রেক্ষিতে নিজের অবস্থান পরিষ্কার করতে এবং বিস্তারিত তথ্য তুলে ধরতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান, শ্রীহট্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রেসক্লাব শালিখা সভাপতি বাহারুল ইসলাম।
 

​সংবাদ সম্মেলনে তিনি অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি জানান, ২০১১ সালের ২২ জানুয়ারি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় এবং তিনি ২০১৯ সালে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার সময় প্রতিষ্ঠানে মাত্র ১৫ লাখ টাকা ক্যাশ ছিল, প্রতিষ্ঠানটি ১২ লাখ টাকার লোকসানে চলছিল এবং একজন কর্মকর্তা বিদেশে পালিয়ে গিয়েছিলেন। তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকে বর্তমানে ক্যাশ ও জমি মিলিয়ে প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৬ কোটি টাকার উপরে।
 

​দেড় কোটি টাকা ব্যয়ে জমি কেনা প্রসঙ্গে চেয়ারম্যান জানান, প্রতিষ্ঠানের ১২তম বার্ষিক সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক নিরাপদ ও লাভবান বিনিয়োগ হিসেবে তহবিলের নগদ টাকা দিয়ে জমি ক্রয়ের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমবায় আইন মেনে এবং নির্বাহী কমিটির রেজুলেশনের মাধ্যমেই দেড় কোটি টাকা মূল্যে মোট ২ একর ১ শতক জমি ক্রয় করা হয়েছে।
 

​তিনি আরও ব্যাখ্যা করেন যে, জমিগুলো প্রতিষ্ঠানের নামে সুরক্ষিত রাখতে সাময়িকভাবে তাঁর নামে রেজিস্ট্রি করা হলেও একটি লিখিত অঙ্গীকারনামা প্রদান করা হয়েছে। ওই অঙ্গীকারনামায় স্পষ্ট উল্লেখ রয়েছে যে, উক্ত সম্পদে তাঁর বা তাঁর ওয়ারিশদের কোনো ব্যক্তিগত দাবি থাকবে না এবং সম্পদের সম্পূর্ণ মালিকানা কেবল প্রতিষ্ঠানেরই থাকবে। তবে ৫ লাখ টাকার উপর কিছু করতে হলে সমবায়ের অনুমতি নিতে হয় এটা জানা ছিলো না।
 

​অঙ্গীকারনামার তথ্য অনুযায়ী ক্রয়কৃত জমির বিবরণ: ​১৬ জুন ২০২৫: আড়পাড়া মৌজায় ২৩ শতক ও ৩৫ শতক (মোট ৫৮ শতক), ​১১ মার্চ ২০২৬: আড়পাড়া মৌজায় ৪০.৫ শতক,
​৫ এপ্রিল ২০২৬: হাজরাহাটি মৌজায় ৬০ শতক
​৪ আগস্ট ২০২৬: পোড়াগাছি মৌজায় ৪২ শতক,
​সর্বমোট ২ একর ১ শতক জমির মূল ও প্রকৃত মালিক শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড। প্রতিষ্ঠানের অর্থ সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং কোনো ধরনের আর্থিক তসরুপ হয়নি বলে সংবাদ সম্মেলনে তিনি দৃঢ় দাবি ব্যক্ত করেন।

আরও

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে	-সেলিম উদ্দিন

সারা দেশ

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে -সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্র...

২০২৬-১০-১৪ ১৩:০৫

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

সারা দেশ

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...

২০২৬-১০-১৪ ১৩:০২

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯