মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের ভিডিও, ব্যাকগ্রাউন্ডে হাবিবের ‘মহাজাদু’

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের ভিডিও, ব্যাকগ্রাউন্ডে হাবিবের ‘মহাজাদু’

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল পেজে প্রকাশিত একটি ভিডিও এখন নেটদুনিয়ায় আলোচনায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া সফর নিয়ে তৈরি ওই ভিডিওটির ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের জনপ্রিয় গান ‘মহাজাদু’। গানটি ছিল কোক স্টুডিও সিজন থ্রির ষষ্ঠ গান।

মূলত, বিদেশি একজন সরকারপ্রধানের অফিশিয়াল ভিডিওতে বাংলা গানের এমন ব্যবহার বাংলাদেশিদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও আলোড়ন সৃষ্টি করেছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভেরিফায়েড পেজে ভিডিওটি শেয়ার করার পর থেকেই সেটি বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীদের নজরে আসে। ভিডিওটির মন্তব্যের ঘরে নেটিজেনরা তাদের ভালো লাগা ও গর্বের কথা প্রকাশ করছেন। 

উল্লেখ্য, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে কুয়ালালামপুর সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পৌঁছালে তাকে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পুত্রজায়ায় দুই নেতার একান্ত সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্কের নতুন দিগন্ত নিয়ে আলোচনা হয়। বৈঠকে দুই দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু তথা শ্রমবাজার, বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় বিশেষভাবে প্রাধান্য পায়।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই প্রথম রাষ্ট্রীয় সফর প্রধানমন্ত্রী তারেক রহমানের, যা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করছে। আর এই ঐতিহাসিক সফরের আনুষ্ঠানিক ভিডিওতে বাংলা গানের সংযোজন দুই দেশের মানুষের মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করল বলে মনে করছেন নেটিজেনরা।

আরও

বাংলাদেশ-সিলিকন ভ্যালি টেকনোলজি ডায়ালগ সংলাপে যা হ‌লো

জাতীয়

বাংলাদেশ-সিলিকন ভ্যালি টেকনোলজি ডায়ালগ সংলাপে যা হ‌লো

বাংলাদেশ ও সিলিকন ভ্যালির প্রযুক্তি নেতাদের মধ্যে প্রযুক্তি, প্রতিভা ও অংশীদারিত্ব নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৯-২৮ ২৩:১০

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে: রোসাটম

জাতীয়

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে: রোসাটম

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় এক সপ্তাহ পিছিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম জ্বা...

২০২৬-০৯-২৮ ২২:৫৬

দেশকে সঠিক পথে রাখতে সকলকে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয়

দেশকে সঠিক পথে রাখতে সকলকে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যদি দায়িত্বশীল আচরণ না করি, ত...

২০২৬-০৯-২৮ ২০:৩৬

আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ

জাতীয়

আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ

আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের বাইরে চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে স...

২০২৬-০৯-২৮ ২০:১৮

বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

জাতীয়

বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৮ স...

২০২৬-০৯-২৮ ১৯:১৭

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়...

২০২৬-০৯-২৮ ১৮:২৫