রবিবার, ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

স্বামীর হাতে তিন সন্তানের জননী খুন

স্বামীর হাতে তিন সন্তানের জননী খুন

সিলেটের কানাইঘাট উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ১ম খণ্ড গ্রামে গ্রামে স্বামীর হাতে ফারহানা বেগম নামে তিন সন্তানের জননী খুন হয়েছেন। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী সুহেল আহমদ পলাতক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের ফারহানা বেগমকে বিয়ে করেন সুহেল। বিয়ের পর থেকেই সোহেল প্রায়ই ফারহানার ওপর নির্যাতন চালাতেন। এ কারণে তাদের পরিবারে কলহ লেগেই ছিল। পারিবারিক কলহের কারণে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ডের পর সুহেল পালিয়ে যায়।

নিহতের ভাই সেলিম উদ্দিন জানান, তার বোনের স্বামী সোহেল একজন মাদকাসক্ত। তিনি প্রায়ই ফারহানাকে মারধর ও নির্যাতন করতেন। এ নিয়ে একাধিকবার সালিসি বৈঠকও হয়েছে। নির্যাতনের শিকার হয়ে তার বোন প্রায়ই বাবার বাড়িতে চলে আসতেন। সর্বশেষ আবারও মারধরের পর তিনি বাবার বাড়িতে আশ্রয় নেন। সোমবার দিনে তার বোন দরবস্ত ইউনিয়নের মহাইল গ্রামের মামার বাড়িতে যায়। রাতে মামার বাড়ি থেকে তাকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সিলেট জেলা পুলিশের কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায়। অভিযুক্ত স্বামী সোহেল আহমদকে আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আরও

১০ দিন পর প্রাণ হারালেন জামায়াত নেতা বাপ্পা

সারা দেশ

১০ দিন পর প্রাণ হারালেন জামায়াত নেতা বাপ্পা

বগুড়ার দুপচাঁচিয়ায় জমিজমা-সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা সম্রাট হোসে...

২০২৬-০৭-০৫ ১৯:৫১

রাজবাড়ীর পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় লিখত অভিযোগ

সারা দেশ

রাজবাড়ীর পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় লিখত অভিযোগ

রাজবাড়ীর পাংশায় চাঞ্চল্যকর রাশিদুল ইসলাম হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে বাদী কে মারপিট ও মারপিট ও প্রাণনাশের হুমকি দেওয়া...

২০২৬-০৭-০৫ ১৯:৫০

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের উচ্ছ্বাস

সারা দেশ

সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু, প্রবাসীদের উচ্ছ্বাস

যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাই...

২০২৬-০৭-০৫ ১৯:৪৯

তিন দিনের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার

সারা দেশ

তিন দিনের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণ উদ্ধার

নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে ডাকাতির ঘটনায় টানা তিন দিনের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস...

২০২৬-০৭-০৫ ১৯:৪৭

সাভারে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ ৫ ব্যবসায়ী গ্রেপ্তার

সারা দেশ

সাভারে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ ৫ ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষিত একটি বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করেছে ঢ...

২০২৬-০৭-০৫ ১৯:৪৩