মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ মোট ২৭ জন সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছেন।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে বাগেরহাটের মোংলা থানার সুন্দরবনের চরপুটিয়া খালসংলগ্ন এলাকায় তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া সেলের লেফটেন্যান্ট কমান্ডার সাভভির আলম সুজন।

কোস্ট গার্ড জানায়, সরকারের নির্দেশনায় সুন্দরবনকে দস্যুমুক্ত এবং উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৪৫ জন বনদস্যুকে গ্রেপ্তার এবং দস্যুদের হাতে জিম্মি থাকা ৪২ জন জেলে ও বাওয়ালিকে জীবিত উদ্ধার করে চিকিৎসা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের ভাষ্য, ধারাবাহিক অভিযানের ফলে সুন্দরবনে সক্রিয় দস্যু বাহিনীগুলো চাপে পড়ে। এরই ধারাবাহিকতায় এর আগে ছোট সুমন বাহিনীর সাত সদস্য এবং বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আত্মসমর্পণ করেন। সর্বশেষ ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখ তার সহযোগীদের নিয়ে আত্মসমর্পণের সিদ্ধান্ত নেন।

আত্মসমর্পণের সময় দস্যুরা কোস্ট গার্ডের কাছে তিনটি বিদেশি বন্দুক, একটি এইট শুটার, একটি ফোর শুটার, পাঁচটি দেশীয় একনলা বন্দুক, ১৫টি দেশীয় পাইপগান, দুটি চায়না পাইপগান, ৩৪০ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫৫ রাউন্ড ফাঁকা কার্তুজ জমা দেন।

আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন জাহাঙ্গীর শেখ (৪৫), মুজাহিদ গাজী (২৭), বিল্লাল শেখ (৩৫), জাহিদ হাসান (২৮), সুমন ঢালী (৩০), এরশাদ শিকারী (৪২), ওয়াহিদুজ্জামান (৩০), আইয়ুব শেখ (৪২), রাফসান ঢালী (৩০), পারভেজ শেখ (২৭), কারনুল শেখ (২৫), জহুরুল গাজী (৩৮), সিরাজুল তরফদার (৩৮), আমিনুল ইসলাম (৪০), আসাদুল ইসলাম (৪২), বাবুল শেখ (৪৫), শাহজাহান শেখ (৪২) ও হেলাল (৩৮)। তাদের অধিকাংশই খুলনার পাইকগাছা, কয়রা ও বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা। এছাড়া বাগেরহাটের রামপাল, ফকিরহাট, কচুয়া, মোংলা ও শরণখোলা উপজেলার কয়েকজন এবং পিরোজপুর জেলার একজন সদস্যও আত্মসমর্পণ করেছেন।

কোস্ট গার্ড জানায়, আত্মসমর্পণকারী এসব দস্যু দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, অপহরণ, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন।

জব্দ করা অস্ত্র-গোলাবারুদ এবং আত্মসমর্পণকারী দস্যুদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের পুনর্বাসন নীতিমালার আওতায় আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।

একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, যারা এখনও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে, তাদের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত ও নিরাপদ রাখতে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
 

আরও

গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চল থেকে ৪ হাজার কোটি টাকার খনিজ সম্পদ আহরণের সম্ভাবনা

সারা দেশ

গাইবান্ধার বিস্তীর্ণ চরাঞ্চল থেকে ৪ হাজার কোটি টাকার খনিজ সম্পদ আহরণের সম্ভাবনা

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বালুতে বাণিজ্যিকভাবে ভারী খনিজ বালু উত্তোলনের কার্যক্রম শুরু হয়েছে। এ প্র...

২০২৬-০৭-১৪ ১৯:৪২

নড়াইলে মায়ের দুধ পান করানোর সময় শ্বাসনালিতে আটকে শিশুর মৃত্যু

সারা দেশ

নড়াইলে মায়ের দুধ পান করানোর সময় শ্বাসনালিতে আটকে শিশুর মৃত্যু

নড়াইলের লোহাগড়া উপজেলায় মায়ের দুধ পান করার সময় শ্বাসনালিতে দুধ আটকে আরহান সরদার (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

২০২৬-০৭-১৪ ১৯:৪১

কুকুরের পায়ের ছাপের টেবিলে ফুচকা, মালিকের জেল

সারা দেশ

কুকুরের পায়ের ছাপের টেবিলে ফুচকা, মালিকের জেল

যে ফুচকা খেতে প্রতিদিন ভিড় করেন অসংখ্য মানুষ, সেই ফুচকাই তৈরি হচ্ছিল কুকুরের পায়ের ছাপ, কাদা-ময়লায় ভরা টেবিলে। শুধু তাই...

২০২৬-০৭-১৪ ১৮:৪৭

ময়মনসিংহে জয়নুল আবেদীন পার্কে উচ্ছেদ অভিযানে শতাধিক দোকান অপসারণ

সারা দেশ

ময়মনসিংহে জয়নুল আবেদীন পার্কে উচ্ছেদ অভিযানে শতাধিক দোকান অপসারণ

ময়মনসিংহের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র জয়নুল আবেদীন পার্কের আশপাশের ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা...

২০২৬-০৭-১৪ ১৮:৪৪

মীরসরাইয়ে মাদরাসা থেকে এসে নানির সাথে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল নাতির

সারা দেশ

মীরসরাইয়ে মাদরাসা থেকে এসে নানির সাথে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল নাতির

মীরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়ন ১ নং ওয়ার্ড সৈদালী উত্তর পাড়া গ্রামে নানার বাড়িতে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে ৮ বছরের...

২০২৬-০৭-১৪ ১৮:৪৩

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ প্রবাসী নারীর

সারা দেশ

বাগেরহাটে স্বামীর বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও প্রাণনাশের হুমকির অভিযোগ প্রবাসী নারীর

মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী রুবি আনজুম তাঁর স্বামী জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে বিয়ে, অর্থ আত্মসাৎ, এ...

২০২৬-০৭-১৪ ১৮:৪২