শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সুন্দরবনের বনদস্যু সুমন বাহিনীর আত্মসমর্পণ

সুন্দরবনের বনদস্যু সুমন বাহিনীর আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত ডাকাতচক্র ‘সুমন বাহিনী’র প্রধান সুমনসহ পাঁচ সদস্য কোস্টগার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করেছেন। শনিবার (১৭ মে) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে সুন্দরবনের নন্দবালা খাল-সংলগ্ন এলাকায় তারা আত্মসমর্পণ করেন।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, আত্মসমর্পণকারী সদস্যদের কাছ থেকে তিনটি দেশীয় একনলা বন্দুক, দুটি পাইপগান, ২৫ রাউন্ড তাজা কার্তুজ ও তিন রাউন্ড খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। পরে তাদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিসিজি স্টেশন দোবেকিতে রাখা হয়েছে।

বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তার ফেসবুক পোস্টে জানান, ডাকাত সুমন বাহিনীর আত্মসমার্পণ। ১৭ মে আনুমানিক ১১ টায় সুন্দবনের কুখ্যাত ডাকাত সুমন বাহিনীর প্রধান সুমনসহ মোট পাঁচজন ডাকাত সদস্য সুন্দরবনের নন্দবালা খাল-সংলগ্ন এলাকা থেকে কোস্টগার্ডের কাছে অস্ত্র ও গোলাবারুদ জমা দিয়ে আত্মসমার্পণ করে। উক্ত ডাকাত সদস্যদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বর্তমানে বিসিজি স্টেশন দোবেকিতে রাখা হয়েছে। অস্ত্র ও গোলাবারুদের বিবরণ দেশীয় এক নলা বন্দুক তিনিটি, দেশীয় পাইপ গান দুটি, তাজা কার্তুজ ২৫ রাউন্ড, ফাকা কার্তুজ তিন রাউন্ড।

প্রসঙ্গত, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিদিন সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে দস্যু দমন অভিযান চলছে।

আরও

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে	-সেলিম উদ্দিন

সারা দেশ

ঠাকুরগাঁও-১ জনগণের ভোট রক্ষায় সকলকে পাহাড়াদারের ভূমিকা পালন করতে হবে -সেলিম উদ্দিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্র...

২০২৬-১০-১৪ ১৩:০৫

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

সারা দেশ

ছাত্ররাজনীতি থেকে দলীয় নেতৃত্ব—পাংশার রাজনীতিতে চাঁদ আলী খানের দীর্ঘ পথচলা

রাজবাড়ীর পাংশা উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত নাম মো. চাঁদ আলী খান। ছাত্ররাজনীতি থেকে শুরু করে জনপ্রতিনিধিত্ব এবং দলীয় ন...

২০২৬-১০-১৪ ১৩:০২

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

সারা দেশ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর থেকে নদীর বিভিন্ন...

২০২৬-১০-১৩ ১৯:৫৭

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯