শুক্রবার, ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে করিম শরীফ বাহিনীর ৩ ডাকাত আটক

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে করিম শরীফ বাহিনীর ৩ ডাকাত আটক

সুন্দরবনে পরিচালিত “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”-এ কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ৩ সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার (১৫ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়,  স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন এলাকায় সক্রিয় বনদস্যু বাহিনী নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” এবং “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় পঞ্চম বারের মতো পরিচালিত অভিযানে করিম শরীফ বাহিনীর ৩ সদস্যকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, করিম শরীফ বাহিনীর সদস্যরা বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়া খালী খাল এলাকায় অবস্থান করছে। পরে গত ১৩ মে বুধবার বিকেল ৫টা থেকে দুই দিনব্যাপী কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন কোকিলমনি যৌথভাবে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলিবর্ষণ শুরু করলে আত্মরক্ষার্থে কোস্ট গার্ডও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে কোস্ট গার্ডের তীব্র প্রতিরোধের মুখে ডাকাতরা পালানোর চেষ্টা করলে অভিযানকারী দল ধাওয়া করে ৩ জন সক্রিয় সদস্যকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, ১টি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগানের গুলি, ২টি ওয়াকিটকি ও ৪টি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়।

আটকরা হলেন— বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার মোঃ মেহেদী হাসান (২৫) ও মোঃ রমজান শরীফ (১৯) এবং ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মোঃ এনায়েত (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এদিকে, গত ১৩ মে বন বিভাগের সহযোগিতায় করিম শরীফ বাহিনীর জিম্মিদশা থেকে ৪ জেলেকে উদ্ধার করে কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।

 

আরও

ফেনীতে কিস্তির টাকা জোগাড় করতে প্রবাসীর স্ত্রীকে খুন করে রাজমিস্ত্রি

সারা দেশ

ফেনীতে কিস্তির টাকা জোগাড় করতে প্রবাসীর স্ত্রীকে খুন করে রাজমিস্ত্রি

ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নে প্রবাসীর স্ত্রী রিনা আক্তারকে কিস্তির টাকা জোগাড় করতে খুন করা হয়েছে বলে জানিয়েছে গ্র...

২০২৬-০৫-১৫ ১১:৪২

বড়লেখায় উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেফতার।

সারা দেশ

বড়লেখায় উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেফতার।

নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন “মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ”-এর সদস্য ও বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি*চ্যুত সদস্...

২০২৬-০৫-১৫ ১১:৩৯

বিএনপি নেতা ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মুজিব আর নেই

সারা দেশ

বিএনপি নেতা ও নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মুজিব আর নেই

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিট এর যুগ্ম আহবায়ক, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, নারী ও শিশু নির্যাতন...

২০২৬-০৫-১৫ ১১:৩৭

রাজশাহীর ঐতিহ্যবাহী ঢোপকল সংরক্ষণের উদ্যোগ রাসিক প্রশাসকের

সারা দেশ

রাজশাহীর ঐতিহ্যবাহী ঢোপকল সংরক্ষণের উদ্যোগ রাসিক প্রশাসকের

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এর উদ্যোগে রাজশাহীর ঐতিহ্যবাহী ঢোপকল সংরক্ষণ এবং নতুন প্রজন্মের...

২০২৬-০৫-১৫ ১১:৩৫

নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয়ায় গাইবান্ধায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

সারা দেশ

নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেয়ায় গাইবান্ধায় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমান ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরকে...

২০২৬-০৫-১৪ ২২:৫১

আমি নিজেও কৃষকের সন্তান, কষ্টটা উপলব্ধি করতে পারছি: ডেপুটি স্পিকার

সারা দেশ

আমি নিজেও কৃষকের সন্তান, কষ্টটা উপলব্ধি করতে পারছি: ডেপুটি স্পিকার

নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বন্...

২০২৬-০৫-১৪ ২২:১৩