শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬ ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ মাংস ব্যবসায়ী আটক

সুন্দরবনে ৩০ কেজি হরিণের মাংসসহ মাংস ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ান এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ কেজি অবৈধ হরিণের মাংসসহ এক মাংস ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (২০ জুলাই) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান খুলনার দাকোপ থানাধীন নলিয়ান ক্লোজার পাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। 

এ সময় প্রায় ৬৬ হাজার টাকা মূল্যের ৩০ কেজি অবৈধ হরিণের মাংস জব্দ করা হয় এবং এ ঘটনায় জড়িত এক মাংস ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক ব্যক্তিসহ জব্দকৃত হরিণের মাংস পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আরও

ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের  উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার

সারা দেশ

ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছাম্মৎ রাশেদা আক্তার ফেনী সদর উপজেলার শর্শদী ইউন...

২০২৬-১০-০৯ ১৭:২৬

কুয়াকাটায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে প্রেম, যুবকের কারাদণ্ড

সারা দেশ

কুয়াকাটায় সেনাবাহিনীর ভুয়া পরিচয়ে প্রেম, যুবকের কারাদণ্ড

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয়ে তরুণীদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার অভিযোগে আব্দুল জলিল (...

২০২৬-১০-০৯ ১৭:২৬

মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ

সারা দেশ

মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ

মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে শ্রীপুর উপজেলার অধীনে সব্দালপুর আমতৈল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন...

২০২৬-১০-০৮ ২১:৩৫

জীবননগরে ৪৫৩ বোতল উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার ১

সারা দেশ

জীবননগরে ৪৫৩ বোতল উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার ১

চুয়াডাঙ্গার জীবননগরে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪৫৩ বোতল অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স সিরাপসহ দেলোয়ার হোসেন দোলু (৫২...

২০২৬-১০-০৮ ২১:৩২