শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সুনামগঞ্জে পর্যটক পরিবহনে সতর্কতা জারি

সুনামগঞ্জে পর্যটক পরিবহনে সতর্কতা জারি

চলমান বন্যা পরিস্থিতিতে পর্যটকদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সুনামগঞ্জের হাওরাঞ্চলে পর্যটক পরিবহনের ক্ষেত্রে বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি সুনামগঞ্জ জেলা এবং ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি এলাকায় রেকর্ড ভারী বৃষ্টিপাতের ফলে সুরমা নদীসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এতে হাওরাঞ্চল ও নদীপথে নৌযান চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এই পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত জেলার সব হাউসবোট মালিক, চালক ও সংশ্লিষ্টদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে পর্যটক পরিবহনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো হলো:

ক. প্রতিকূল আবহাওয়া বা ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কোনোভাবেই পর্যটক নিয়ে নৌযান যাত্রা করতে পারবে না।

খ. প্রতিটি হাউসবোটে পর্যাপ্ত সংখ্যক মানসম্মত লাইফ জ্যাকেট, লাইফবয়া ও অন্যান্য জরুরি উদ্ধার সরঞ্জাম রাখতে হবে।

গ. নৌযানে অতিরিক্ত যাত্রী বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।

ঘ. আবহাওয়া অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের দেওয়া সতর্কবার্তা নিয়মিত অনুসরণ করতে হবে।

ঙ. যাত্রার শুরুতেই পর্যটকদের সার্বিক নিরাপত্তা নির্দেশনা ও করণীয় সম্পর্কে অবহিত করতে হবে।

চ. জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

ছ. পরিস্থিতির আরও অবনতি হলে বা স্থানীয় প্রশাসন প্রয়োজন মনে করলে হাউসবোট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হলে তা অবিলম্বে বাস্তবায়ন করা হবে।

জেলা প্রশাসনের নির্দেশনা

সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বলেন, বর্তমান বন্যা পরিস্থিতিতে পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অগ্রাধিকার। সে কারণেই হাওরাঞ্চলে পর্যটক পরিবহনের ক্ষেত্রে এই সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, হাউসবোট মালিক ও চালকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনাগুলো কঠোরভাবে অনুসরণ করার আহ্বান জানাচ্ছি। নদীর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো ধরনের ঝুঁকি নেওয়া যাবে না। প্রশাসন সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে।

আরও

জামায়াত এমপির মেয়েকে দেওয়া সেই অনুদান ফিরছে সরকারি কোষাগারে

সারা দেশ

জামায়াত এমপির মেয়েকে দেওয়া সেই অনুদান ফিরছে সরকারি কোষাগারে

নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) আসনের জামায়াতের সংসদ সদস্য আতাউর রহমানের ঐচ্ছিক তহবিলের অনুদানের তালিকায় তার মেয়ের নাম দ...

২০২৬-০৭-০৯ ২৩:১৪

গাইবান্ধায় ছয় মাসে ধর্ষণের শিকার ১২৫ নারী-শিশু, জনমনে বাড়ছে উদ্ধেগ- উৎকণ্ঠা

সারা দেশ

গাইবান্ধায় ছয় মাসে ধর্ষণের শিকার ১২৫ নারী-শিশু, জনমনে বাড়ছে উদ্ধেগ- উৎকণ্ঠা

গাইবান্ধায় উদ্বেগজনক হারে বাড়ছে । ধর্ষণ ও নারী-শিশুর প্রতি যৌন সহিংসতার ঘটনায় জনমনে বাড়ছে উদ্ধেগ--উৎকণ্ঠা ।

২০২৬-০৭-০৯ ২৩:১২

সাফারি পার্কে সংঘর্ষে পা ভেঙে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাতি ‘রাজু বাহাদুর’

সারা দেশ

সাফারি পার্কে সংঘর্ষে পা ভেঙে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে হাতি ‘রাজু বাহাদুর’

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অন্য হাতির আক্রমণে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে হাতি ‘রাজু বাহ...

২০২৬-০৭-০৯ ২৩:১১

বাকৃবির কে.বি. হাই স্কুলে গাছের চারা বিতরণ

সারা দেশ

বাকৃবির কে.বি. হাই স্কুলে গাছের চারা বিতরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যোগে কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল (কে.বি. হাই স্কুল) প্রাঙ্গণে শিক্ষার্থীদের...

২০২৬-০৭-০৯ ২৩:০৪

পাহাড়ি ঢলে কাঁপছে ফেনীর তিন নদী, নির্ঘুম রাতে লাখো মানুষের চোখ বেড়িবাঁধে

সারা দেশ

পাহাড়ি ঢলে কাঁপছে ফেনীর তিন নদী, নির্ঘুম রাতে লাখো মানুষের চোখ বেড়িবাঁধে

ক্যালেন্ডারের পাতায় আষাঢ়ের শেষভাগ। আকাশে মেঘের ঘনঘটা অতি বৃষ্টি আর ভারতের ত্রিপুরা থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলে ফেনীর তিন নদ...

২০২৬-০৭-০৯ ২৩:০০