মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই আ্যলমনাইয়ের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই আ্যলমনাইয়ের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি

ঢাকার ধামরাই উপজেলাকে সবুজ ও পরিবেশবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে ‘এসো নির্মল ও সবুজ ধামরাই গড়ি’ স্লোগানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করেছে স্টুডেন্টস এসোসিয়েশন অব ধামরাই-অ্যালামনাই।

সকালে উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের চন্ডিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ উদ্বোধনের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালিত হয়। পরে পর্যায়ক্রমে জামিরা বাড়ি প্রাথমিক বিদ্যালয়, যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয়সহ উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণ করা হয়।

চন্ডিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্টুডেন্ট'স এসোসিয়েশন অব ধামরাই-অ্যালামনাইয়ের যুগ্মসাধারণ সম্পাদক ও নবযুগ ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম।

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ধামরাইয়ের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজায়নের আওতায় আনার লক্ষ্য নিয়ে পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

স্টুডেন্ট'স এসোসিয়েশন অব ধামরাই-অ্যালামনাইয়ের পক্ষ থেকে জানানো হয়, ধামরাইকে সবুজ ও পরিবেশবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, নবযুগ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড. মো. গোলাম মোহসীন, অ্যালামনাইয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আসাদুল হক শিকদার আবু, শোলধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এবং চন্ডিশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মীর শফিকুল ইসলাম শিহাবসহ স্টুডেন্ট'স এসোসিয়েশন অব ধামরাই-অ্যালামনাইয়ের একঝাঁক সদস্য।


 

আরও

ভারতের পানি আগ্রাসনের শিকার আমাদের দেশের মানুষ যেন না হতে পারে, আমরা সজাগ থাকবো

সারা দেশ

ফেনীতে পানি সম্পদ মন্ত্রী এ্যানি ভারতের পানি আগ্রাসনের শিকার আমাদের দেশের মানুষ যেন না হতে পারে, আমরা সজাগ থাকবো

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দূর্ণীতির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ এবং চ্যালেঞ্জ। দুর্নীতির যেটা...

২০২৬-০৮-২৫ ১৬:৩১

স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে

সারা দেশ

স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে

যৌতুক নিরোধ আইনের মামলায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে মোছা. তানিয়া খাতুন (২২) নামে এক নার্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে...

২০২৬-০৮-২৫ ১৬:৩০

নড়াইলে পরিবেশ রক্ষায় ব্যাতিক্রমী আয়োজন প্লাস্টিকের বোতল দিন গাছের চারা নিন

সারা দেশ

নড়াইলে পরিবেশ রক্ষায় ব্যাতিক্রমী আয়োজন প্লাস্টিকের বোতল দিন গাছের চারা নিন

নড়াইলে প্লাস্টিক বর্জ্য কমানো ও পরিবেশ রক্ষায় তিনটি ব্যবহৃত প্লাস্টিকের বোতল জমা দিলেই বিনামূল্যে দেওয়া হচ্ছে একটি করে গ...

২০২৬-০৮-২৫ ১৬:২৯

শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ

সারা দেশ

শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ

তথ্য অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থকে প্রশ্ন করার সময় এক সাংবাদিক তাকে সাবেক প্...

২০২৬-০৮-২৫ ১৫:৩১

বয়রাগাদী কাজী অফিসে ইউএনওর আকস্মিক পরিদর্শন, ফি রশিদ বহি জব্দ

সারা দেশ

বয়রাগাদী কাজী অফিসে ইউএনওর আকস্মিক পরিদর্শন, ফি রশিদ বহি জব্দ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বয়রাগাদী ইউনিয়ন কাজী অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা...

২০২৬-০৮-২৫ ১৫:২০

নেত্রকোনায় সামাজিক পরিবেশের অবক্ষয় রোধে করণীয় বিষয়ক আলোচনা

সারা দেশ

নেত্রকোনায় সামাজিক পরিবেশের অবক্ষয় রোধে করণীয় বিষয়ক আলোচনা

সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশের অবক্ষয় রোধ এবং ভুল তথ্য মোকাবিলায় নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা আজ মঙ্গলবার নে...

২০২৬-০৮-২৫ ১৫:১১