সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৫৫ লাখ টাকার চেক বিতরণ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৫৫ লাখ টাকার চেক বিতরণ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উদ্যোগে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।

বিআরটিএ ফরিদপুর সহকারী পরিচালক(ইঞ্জি:), পলাশ খীসা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাঝহারুল ইসলাম। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাশেদ বিন মোহাম্মদ আলী, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় একটি পরিবার যেমন প্রিয়জন হারায়, তেমনি আহত ব্যক্তিদের অনেকেই কর্মক্ষমতা হারিয়ে আর্থিক সংকটে পড়েন। ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পাশে দাঁড়াতে বিআরটিএর আর্থিক সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পরে ৬১টি চেকের মাধ্যমে মোট ২ কোটি ৫৫ লাখ টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে এবং আহত ব্যক্তিদের আহতের ধরন ও অবস্থাভেদে ১ লাখ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়।

চেক গ্রহণের সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা এই মানবিক উদ্যোগের জন্য সরকার ও বিআরটিএ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহতদের পরিবার ও আহত ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে বিআরটিএর এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
বিআরটিএ ফরিদপুর সার্কেলের কর্মকর্তারা জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখার উদ্যোগ রয়েছে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭