রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সরকারি জমি দখলের সংস্কৃতি তৈরি হয়েছে: ডিএসসিসি প্রশাসক

সরকারি জমি দখলের সংস্কৃতি তৈরি হয়েছে: ডিএসসিসি প্রশাসক

অতীতে এলাকার উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট নির্মাণের জন্য সাধারণ মানুষ নিজেদের জায়গা-জমি ছেড়ে দিলেও বর্তমানে সরকারি জমি দখলের সংস্কৃতি তৈরি হয়েছে বলে আক্ষেপ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর কদমতলী থানার জাপানি বাজার এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, ‘আপনাদের প্রয়োজনেই আপনাদের সহযোগিতা চাইছি আমরা। এখানে রাস্তা ও বিদ্যুতের সমস্যা রয়েছে। সেগুলো সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিমন্ত্রী ও আমাকে পরিদর্শনে পাঠানো হয়েছে। আমরা এই এলাকার উন্নয়ন নিয়ে সমন্বিত পরিকল্পনা করছি।’

নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় খাল দখল করে রাখা হয়েছে। মিল-কারখানার সব আবর্জনা ড্রেনে ফেললে ড্রেন কীভাবে সচল থাকবে? কারখানার আবর্জনা নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, যাতে পরিচ্ছন্নতাকর্মীরা সহজে তা সরিয়ে নিতে পারেন। আমাদের খালগুলো যেকোনো মূল্যে বাঁচিয়ে রাখতে হবে। নিজের নাগরিক দায়িত্ব নিজেদের পালন করতে হবে।’

সামাজিক সুরক্ষার বিষয়টি তুলে ধরে ডিএসসিসি প্রশাসক বলেন, ‘মাদকে আজ সমাজ ভরে গেছে। সামাজিক আন্দোলনের মাধ্যমে এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

বিগত সরকারের শাসন ও নীতিগত সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ‘জামায়াত, এনসিপিসহ সব রাজনৈতিক দলই বলছে—অতীতে দেশে ব্যাপক লুটপাট চালিয়ে ব্যাংক খালি করে ফেলা হয়েছে। সাধারণ মানুষ ব্যাংকে টাকা জমা রাখলেও এখন তা ফেরত পাচ্ছে না।’

জ্বালানি খাতের দুরবস্থার প্রসঙ্গ টেনে আবদুস সালাম বলেন, ‘বিগত ১৯ বছর গ্যাসের সমস্যা সমাধানের জন্য কোনো কূপ খনন করা হয়নি। এমনকি সমুদ্র থেকেও গ্যাস উত্তোলনের ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে একদিনে এই সংকটের নিরসন সম্ভব নয়। কেন তা করা হয়নি? কারণ ছিল নির্দিষ্ট একটি প্রতিবেশী রাষ্ট্র ও অবৈধ ব্যবসায়ীদের বিশেষ সুবিধা দেওয়া। তাদের সুবিধা দিতে গিয়েই দেশের জ্বালানি খাতকে পিছিয়ে রাখা হয়েছে।’

বিদ্যুৎ খাতে ভারতীয় কোম্পানি আদানির সঙ্গে করা চুক্তির প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘বিগত সরকারের আমলে ভারতীয় যে কোম্পানি বিদ্যুতের কনট্রাক্ট নিয়েছিল, তারা আজ দেশের কিছু কিছু জায়গায় হঠাৎ বিদ্যুৎ বন্ধ করে দিয়েছে।’

এসব সমস্যা সমাধানে সিটি করপোরেশন ও সরকারের উদ্যোগের পাশাপাশি সাধারণ জনগণের প্রত্যক্ষ সহযোগিতাও প্রয়োজন বলে মন্তব্য করেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম।

আরও

খুলনার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারের প্রত্যয় হুইপ বকুলের

সারা দেশ

খুলনার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারের প্রত্যয় হুইপ বকুলের

খুলনার অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সং...

২০২৬-০৯-১৩ ১৫:৫০

ধামরাইয়ে বরাদ্দ সেতু নির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন

সারা দেশ

ধামরাইয়ে বরাদ্দ সেতু নির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন

ঢাকার ধামরাইয়ে ধলেশ্বরী নদীর ফুটনগর বটতলা এলাকায় বরাদ্দ পাওয়া সেতুটি বর্তমান বাঁশের সাঁকোর স্থানেই নির্মাণের দাবিতে মানব...

২০২৬-০৯-১৩ ১৫:৪৮

‘বাড়ির ইট সুদ্ধা থাকবো না’ বলে হুমকি দেওয়া ছাত্রদল সভাপতিকে শোকজ

সারা দেশ

‘বাড়ির ইট সুদ্ধা থাকবো না’ বলে হুমকি দেওয়া ছাত্রদল সভাপতিকে শোকজ

ঢাকার ধামরাইয়ে এক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে হুমকি দেওয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনকে দায়িত্ব অবহেলার অভিযোগে...

২০২৬-০৯-১৩ ১৫:৪৭

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদুজ্জামান রাসেদ, সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

সারা দেশ

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদুজ্জামান রাসেদ, সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. রাসেদুজ্জামান রাসেদকে সভাপতি এবং মো. ডিজার...

২০২৬-০৯-১৩ ১৫:৪৬

কুলাউড়ায় চা বাগানের পতিত জমিতে ড্রাগন চাষ, বাড়ছে সম্ভাবনা

সারা দেশ

কুলাউড়ায় চা বাগানের পতিত জমিতে ড্রাগন চাষ, বাড়ছে সম্ভাবনা

মৌলভীবাজারের কুলাউড়ায় চা চাষের অনুপযোগী পতিত জমিতে ড্রাগন ফল চাষ করে নতুন সম্ভাবনা তৈরি করেছে সিরাজনগর চা বাগান কর্তৃপক্...

২০২৬-০৯-১৩ ১৫:৪৩

নামাজ ও আইনজীবীর সঙ্গে পরামর্শের সুযোগ চাইলেন পলক

সারা দেশ

নামাজ ও আইনজীবীর সঙ্গে পরামর্শের সুযোগ চাইলেন পলক

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে দুটি সুবিধা চেয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি...

২০২৬-০৯-১৩ ১৫:০১