রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট চালু, ফের বাড়ল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট চালু, ফের বাড়ল বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ইউনিটটি ফের চালু হয়েছে। ফলে কেন্দ্রটির দুই ইউনিট থেকেই আবার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এতে জাতীয় গ্রিডে বিদ্যুতের ঘাটতি কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে ৭৫৬ মেগাওয়াট এবং দ্বিতীয় ইউনিট থেকে ২৯০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ধীরে ধীরে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বাড়িয়ে প্রায় ৭৫০ মেগাওয়াটে নেওয়া হবে।

গত ৯ সেপ্টেম্বর রাত ১২টার দিকে কারিগরি ত্রুটির কারণে কেন্দ্রটির একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ১ হাজার ৪০০ মেগাওয়াটের বেশি থেকে কমে প্রায় ৭৫৮ মেগাওয়াটে নেমে আসে।

এর আগে আগস্টে ঝড়ের কারণে কয়লা সরবরাহে বিঘ্ন ঘটায় গোড্ডা কেন্দ্রের উৎপাদন কমে যায়। তবে মাসের শেষ দিকে কয়লা সরবরাহ স্বাভাবিক হলে উৎপাদন ধীরে ধীরে বাড়তে থাকে। তখন দিনে প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত সর্বোচ্চ ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছিল কেন্দ্রটি।

আদানির একটি ইউনিট বন্ধ থাকায় দেশের বিদ্যুৎব্যবস্থায়ও চাপ বেড়ে যায়। গত বৃহস্পতিবার বিকেল ৩টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার ৩৪৫ মেগাওয়াট। বিপরীতে সরবরাহ করা হয় প্রায় ১২ হাজার ৭৮৮ মেগাওয়াট। এতে ঘাটতি দাঁড়ায় ৩ হাজার ৫৫৭ মেগাওয়াট। ওই দিন গড়ে প্রতি ঘণ্টায় ২ হাজার ৬৫৭ মেগাওয়াট লোডশেডিং হয়।

১ হাজার ৬০০ মেগাওয়াট সক্ষমতার গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে ক্ষমতার দুটি ইউনিট রয়েছে। ২০১৭ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কেন্দ্রটির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে। চাহিদা অনুযায়ী কেন্দ্রটি থেকে এর আগে দেড় হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের রেকর্ডও রয়েছে।

দুটি ইউনিটই সচল হওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ আরও স্থিতিশীল হবে এবং চলমান ঘাটতি কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত

সারা দেশ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাজী আশরাফ নিহত

সড়ক দুর্ঘটনায় এশিয়া টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ (৪৬) নিহত হয়েছেন। এসময় তার সাথে মোটরসাইকেলে থাকা মাহামুদু...

২০২৬-০৯-১৩ ১৫:৫৪

আনন্দভ্রমণ পরিণত হলো কান্নায় পদ্মায় নিখোঁজ শৈলকুপা ছাত্রদল নেতা রকির লাশ উদ্ধার

সারা দেশ

আনন্দভ্রমণ পরিণত হলো কান্নায় পদ্মায় নিখোঁজ শৈলকুপা ছাত্রদল নেতা রকির লাশ উদ্ধার

একটি প্রফুল্ল ছুটির দিন, পদ্মার বুক চিরে বন্ধুদের সাথে গান-আড্ডা আর হাসিখুশির ভ্রমণ—মুহূর্তের ব্যবধানেই যা রূপ নিল এক চি...

২০২৬-০৯-১৩ ১৫:৫৩

চা-শ্রমিকের পেটে যতক্ষণ ক্ষুধা আছে ততক্ষণ মজুরি বৃদ্ধির লড়াই চলবে

সারা দেশ

চা-শ্রমিকের পেটে যতক্ষণ ক্ষুধা আছে ততক্ষণ মজুরি বৃদ্ধির লড়াই চলবে

চা-শ্রমিক আন্দোলনের সংগঠক গীতা রানী কানুর মুক্তি, ষড়যন্ত্রমূলক একাধিক মিথ্যা মামলা প্রত্যাহার এবং চা-শ্রমিকের দৈনিক মজুর...

২০২৬-০৯-১৩ ১৫:৫২

খুলনার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারের প্রত্যয় হুইপ বকুলের

সারা দেশ

খুলনার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারের প্রত্যয় হুইপ বকুলের

খুলনার অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সং...

২০২৬-০৯-১৩ ১৫:৫০

ধামরাইয়ে বরাদ্দ সেতু নির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন

সারা দেশ

ধামরাইয়ে বরাদ্দ সেতু নির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন

ঢাকার ধামরাইয়ে ধলেশ্বরী নদীর ফুটনগর বটতলা এলাকায় বরাদ্দ পাওয়া সেতুটি বর্তমান বাঁশের সাঁকোর স্থানেই নির্মাণের দাবিতে মানব...

২০২৬-০৯-১৩ ১৫:৪৮

‘বাড়ির ইট সুদ্ধা থাকবো না’ বলে হুমকি দেওয়া ছাত্রদল সভাপতিকে শোকজ

সারা দেশ

‘বাড়ির ইট সুদ্ধা থাকবো না’ বলে হুমকি দেওয়া ছাত্রদল সভাপতিকে শোকজ

ঢাকার ধামরাইয়ে এক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে হুমকি দেওয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনকে দায়িত্ব অবহেলার অভিযোগে...

২০২৬-০৯-১৩ ১৫:৪৭