রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদুজ্জামান রাসেদ, সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি রাসেদুজ্জামান রাসেদ, সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো. রাসেদুজ্জামান রাসেদকে সভাপতি এবং মো. ডিজার হোসেন বাদশাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম পুনরুজ্জীবিত ও গতিশীল করার লক্ষ্যে গত ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত সাধারণ সভা ও দ্বিতীয় অধিবেশনে নতুন এ কমিটি গঠন করা হয়।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় নজরুল পাঠাগারে জেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার, সদস্যদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং প্রেসক্লাবের কার্যক্রম আরও সুসংগঠিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় ওই রাতেই নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে পঞ্চগড় শহরের একটি পার্টি সেন্টারে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে দীর্ঘ আলোচনা শেষে কণ্ঠভোটের মাধ্যমে প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পদে দায়িত্বশীলদের নির্বাচিত করা হয়।

সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক ও সহকর্মীদের কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে মো. রাসেদুজ্জামান রাসেদকে সভাপতি এবং মো. ডিজার হোসেন বাদশাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একইভাবে আব্দুর রউফকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়। পরে সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যের নাম ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন- মো. সোয়েব আলী সবুজ, সিনিয়র সহ-সভাপতি; মো. এনামুল হক, সহ-সভাপতি; মো. রহিম আব্দুর রহিম, সহ-সভাপতি; মো. শাহজালাল, সহ-সভাপতি; মো. একরামুল হক মুন্না, সহ-সম্পাদক; মো. রাশেদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক; এস.এম. সাদেকুজ্জামান সয়েল, অর্থবিষয়ক সম্পাদক; মো. জয়নুল ইসলাম, দপ্তর সম্পাদক; মো. রেজাউর রহমান মীম, প্রচার সম্পাদক; এম.এ. তোয়ালেব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক; মো. নুরুজ্জামান রতন, আইনবিষয়ক সম্পাদক; মো. রাকিব হাসান, ক্রীড়া সম্পাদক; মো. আমিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক; মো. আব্দুল্লাহীল কাফী, সমাজকল্যাণ সম্পাদক এবং মো. তরিকুল ইসলাম, কার্যনির্বাহী সম্পাদক।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. ওমর ফারুক, মো. মাজেদুল ইসলাম আকাশ, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. মওদুদ আহম্মেদ, মো. ইরাক, মো. মাইনুল ইসলাম, মো. জাকারিয়া ইসলাম সবুজ, মো. নাজমুস সাকিব মুন ও মো. নাজমুল হক।

দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. ডিজার হোসেন বাদশা বলেন, “মহান আল্লাহর অশেষ কৃপায় আমার ওপর অর্পিত দায়িত্ব যেন সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি। আমাকে এই দায়িত্ব দেওয়ায় পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক ও সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তাঁদের এই আস্থা আমার কাছে একটি বড় আমানত। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে তাঁদের বিশ্বাসের মর্যাদা রাখার সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

তিনি বলেন, সাংবাদিকদের ঐক্য ও পেশাগত মর্যাদা সমুন্নত রাখার পাশাপাশি পঞ্চগড়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করা হবে।

নবনির্বাচিত সভাপতি মো. রাসেদুজ্জামান রাসেদ বলেন, “সকল প্রশংসা একমাত্র মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার। সম্মান ও মর্যাদার মালিক একমাত্র তিনিই। আমাকে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় সকল সাংবাদিক সহকর্মী ও প্রিয় বন্ধুদের প্রতি আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ ও কৃতজ্ঞতা জানাই।”

তিনি আরও বলেন, পঞ্চগড়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও নির্ভরযোগ্য তথ্যের বিকাশে সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে সঙ্গে নিয়ে পঞ্চগড় জেলা প্রেসক্লাবকে আরও কার্যকর, গতিশীল ও মর্যাদাপূর্ণ একটি সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আরও

চা-শ্রমিকের পেটে যতক্ষণ ক্ষুধা আছে ততক্ষণ মজুরি বৃদ্ধির লড়াই চলবে

সারা দেশ

চা-শ্রমিকের পেটে যতক্ষণ ক্ষুধা আছে ততক্ষণ মজুরি বৃদ্ধির লড়াই চলবে

চা-শ্রমিক আন্দোলনের সংগঠক গীতা রানী কানুর মুক্তি, ষড়যন্ত্রমূলক একাধিক মিথ্যা মামলা প্রত্যাহার এবং চা-শ্রমিকের দৈনিক মজুর...

২০২৬-০৯-১৩ ১৫:৫২

খুলনার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারের প্রত্যয় হুইপ বকুলের

সারা দেশ

খুলনার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারের প্রত্যয় হুইপ বকুলের

খুলনার অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সং...

২০২৬-০৯-১৩ ১৫:৫০

ধামরাইয়ে বরাদ্দ সেতু নির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন

সারা দেশ

ধামরাইয়ে বরাদ্দ সেতু নির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন

ঢাকার ধামরাইয়ে ধলেশ্বরী নদীর ফুটনগর বটতলা এলাকায় বরাদ্দ পাওয়া সেতুটি বর্তমান বাঁশের সাঁকোর স্থানেই নির্মাণের দাবিতে মানব...

২০২৬-০৯-১৩ ১৫:৪৮

‘বাড়ির ইট সুদ্ধা থাকবো না’ বলে হুমকি দেওয়া ছাত্রদল সভাপতিকে শোকজ

সারা দেশ

‘বাড়ির ইট সুদ্ধা থাকবো না’ বলে হুমকি দেওয়া ছাত্রদল সভাপতিকে শোকজ

ঢাকার ধামরাইয়ে এক ব্যবসায়ীর বাড়িতে গিয়ে হুমকি দেওয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনকে দায়িত্ব অবহেলার অভিযোগে...

২০২৬-০৯-১৩ ১৫:৪৭

কুলাউড়ায় চা বাগানের পতিত জমিতে ড্রাগন চাষ, বাড়ছে সম্ভাবনা

সারা দেশ

কুলাউড়ায় চা বাগানের পতিত জমিতে ড্রাগন চাষ, বাড়ছে সম্ভাবনা

মৌলভীবাজারের কুলাউড়ায় চা চাষের অনুপযোগী পতিত জমিতে ড্রাগন ফল চাষ করে নতুন সম্ভাবনা তৈরি করেছে সিরাজনগর চা বাগান কর্তৃপক্...

২০২৬-০৯-১৩ ১৫:৪৩

নামাজ ও আইনজীবীর সঙ্গে পরামর্শের সুযোগ চাইলেন পলক

সারা দেশ

নামাজ ও আইনজীবীর সঙ্গে পরামর্শের সুযোগ চাইলেন পলক

মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে দুটি সুবিধা চেয়েছেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি...

২০২৬-০৯-১৩ ১৫:০১