মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

সরকারি চাকরিতে বড় নিয়োগ পরিকল্পনা, ছয় মাসে প্রায় ৫ লাখ পদ পূরণের উদ্যোগ

সরকারি চাকরিতে বড় নিয়োগ পরিকল্পনা, ছয় মাসে প্রায় ৫ লাখ পদ পূরণের উদ্যোগ

সরকারি চাকরিতে বড় ধরনের নিয়োগ কার্যক্রম শুরু করতে যাচ্ছে বর্তমান সরকার। বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি দপ্তরে শূন্য থাকা প্রায় পাঁচ লাখ পদে জনবল নিয়োগের মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শূন্যপদের পূর্ণাঙ্গ তালিকা ও নিয়োগ পরিকল্পনা ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছ ও দ্রুত নিয়োগ সম্পন্ন করতে তারা প্রস্তুত রয়েছে। কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, নিয়োগ প্রক্রিয়া নিরপেক্ষ ও সময়মতো শেষ করতে প্রয়োজনীয় পরিকল্পনা সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী দ্রুততম সময়ে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন।

সবচেয়ে বড় নিয়োগ আসছে স্বাস্থ্যখাতে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জাতীয় সংসদে জানিয়েছেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী শুধু স্বাস্থ্যখাতেই এক লাখ নতুন কর্মী নিয়োগ দেওয়া হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে প্রথম থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত সরকারি চাকরিতে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রথম শ্রেণিতে প্রায় ৬৯ হাজার, দ্বিতীয় শ্রেণিতে ১ লাখ ২৯ হাজার, তৃতীয় শ্রেণিতে ১ লাখ ৪৭ হাজার এবং চতুর্থ শ্রেণিতে ১ লাখ ১৫ হাজারের বেশি পদ খালি রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই বৃহৎ নিয়োগ কার্যক্রম বাস্তবায়িত হলে তা দেশের বেকার যুবসমাজের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে এবং সরকারি প্রশাসনের কার্যক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে।

আরও

বাংলাদেশ-সিলিকন ভ্যালি টেকনোলজি ডায়ালগ সংলাপে যা হ‌লো

জাতীয়

বাংলাদেশ-সিলিকন ভ্যালি টেকনোলজি ডায়ালগ সংলাপে যা হ‌লো

বাংলাদেশ ও সিলিকন ভ্যালির প্রযুক্তি নেতাদের মধ্যে প্রযুক্তি, প্রতিভা ও অংশীদারিত্ব নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

২০২৬-০৯-২৮ ২৩:১০

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে: রোসাটম

জাতীয়

রূপপুরের দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি সরবরাহ শুরু অক্টোবরে: রোসাটম

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় এক সপ্তাহ পিছিয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম জ্বা...

২০২৬-০৯-২৮ ২২:৫৬

দেশকে সঠিক পথে রাখতে সকলকে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয়

দেশকে সঠিক পথে রাখতে সকলকে কাজ করতে হবে: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যদি দায়িত্বশীল আচরণ না করি, ত...

২০২৬-০৯-২৮ ২০:৩৬

আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ

জাতীয়

আহত জুলাইযোদ্ধাদের বিদেশে চিকিৎসার সুপারিশ

আহত জুলাইযোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে দেশের বাইরে চিকিৎসা দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে স...

২০২৬-০৯-২৮ ২০:১৮

বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

জাতীয়

বিশ্ব শিক্ষক দিবসে শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী

আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের শ্রেষ্ঠ শিক্ষকদের পুরস্কার দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৮ স...

২০২৬-০৯-২৮ ১৯:১৭

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়...

২০২৬-০৯-২৮ ১৮:২৫