বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ১ কোটি ৩১লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর ) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিআরটিএ ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন সভাপতি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের স্বজনদের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মেজবা উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী, বিআরটিএ পরিচালক(ইঞ্জিনিয়ারিং) এস এম মাহফুজুর রহমান,বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু উপস্থিত ছিলেন।
 
বিআরটিএ সূত্রে জানা যায়, অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সর্বমোট ২৭টি পরিবারের মাঝে এ আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে নিহত ২৫ জনের প্রতিটির পরিবারকে ৫ লাখ টাকা করে ১ কোটি ২৫ লাখ টাকা প্রদান করা হয়। এছাড়া দুর্ঘটনায় আহত ২ জনের চিকিৎসাসেবা ও পুনর্বাসনের জন্য প্রদান করা হয় ৬লাখ টাকা।

আরও

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

সারা দেশ

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ১০ হাজার কাঁঠাল চারা বিতরণ

কুড়িগ্রামে শিক্ষার্থীদের মাঝে পর্যায়ক্রমে ১০ হাজার কাঁঠালের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্র...

২০২৬-০৯-০৯ ১৫:০৬

মেহেরপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সারা দেশ

মেহেরপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মেহেরপুরে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মেহে...

২০২৬-০৯-০৯ ১৫:০৫

পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬

সারা দেশ

পাটগ্রামে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির ৪ নেতাসহ আটক ৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মেসেরঘাট সীমান্ত এলাকায় অবৈধ বালু ও পাথর উত্তোলনের অভিযোগে বিএনপির চার নেতাসহ ছয়জনকে আটক ক...

২০২৬-০৯-০৯ ১৫:০২

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

সারা দেশ

হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় দুইজন সেনাসদস্য নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন একজন কর্মকর্তা।

২০২৬-০৯-০৯ ১৪:৪৮

রাজশাহীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

সারা দেশ

রাজশাহীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে ইমরুল কায়েস হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায়...

২০২৬-০৯-০৯ ১৩:০৫

সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

সারা দেশ

সমবায় সমিতির অনিয়মের সংবাদ প্রকাশ, দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

লালমনিরহাটে সমবায় সমিতির আড়ালে অবৈধ ঋণদান, চড়া সুদে কিস্তি আদায়, দাদন ব্যবসা এবং নিম্নমানের পণ্য বিক্রি সংক্রান্ত অনুসন্...

২০২৬-০৯-০৮ ২৩:০৫