বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শ্রীপুরে আদিবাসী পল্লীতে পুলিশের অভিযান, চোলাই মদসহ আটক ৩

শ্রীপুরে আদিবাসী পল্লীতে পুলিশের অভিযান, চোলাই মদসহ আটক ৩

গাজীপুরের শ্রীপুরে আদিবাসী পল্লীর গহিন জঙ্গলে অভিযান চালিয়ে চোলাই মদসহ তিন মাদক কারবারিকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৯ ড্রাম চোলাই মদ উদ্ধার করা হয়। এর মধ্যে পূর্ণাঙ্গ ৬ ড্রাম মদ জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।বুধবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বরমী ইউনিয়নের পোসাইদ এলাকায় স্থানীয়দের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিরা হলেন—মায়া রানী, জোনাকি ও সুকুমার।

স্থানীয়রা জানান, পোসাইদ এলাকার গহিন জঙ্গলে একটি চক্র দীর্ঘদিন ধরে দেশীয় পদ্ধতিতে চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। এসব মাদকদ্রব্যের কারণে এলাকার যুবসমাজের একটি অংশ বিপথগামী হচ্ছে বলে অভিযোগ রয়েছে। মাদক কারবার বন্ধে স্থানীয়রা শ্রীপুর থানা পুলিশকে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানান।
 

অভিযোগের ভিত্তিতে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশারের নেতৃত্বে বুধবার ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকে মোট ৯ ড্রাম চোলাই মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ৬ ড্রাম পূর্ণাঙ্গ থাকায় সেগুলো জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ। পাশাপাশি মাদক তৈরির ও বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
 

অভিযানের বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সঙ্গে নিয়ে পোসাইদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় চোলাই মদ উদ্ধার ও তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’

আরও

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩

নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ৪

সারা দেশ

নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ৪

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবা...

২০২৬-১০-০৭ ১৫:১৬