সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বন্য শূকর তাড়াতে দেয়া হয়েছিল অবৈধ বিদ্যুৎ সংযোগ; তদন্তে পুলিশ

শ্রীমঙ্গলে লেবু বাগানের বিদ্যুৎস্পৃষ্ট কাঁটাতারে প্রাণ গেল যুবকের

শ্রীমঙ্গলে লেবু বাগানের বিদ্যুৎস্পৃষ্ট কাঁটাতারে প্রাণ গেল যুবকের

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি লেবু বাগানের কাঁটাতারে দেয়া অবৈধ বিদ্যুৎ সংযোগে স্পৃষ্ট হয়ে সুনিল সাঁওতাল (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) ভোরবেলায় উপজেলার রাধানগর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুনিল সাঁওতাল স্থানীয় রাধানগর এলাকার রবিয়া সাঁওতালের ছেলে।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ-এর সামনে অবস্থিত জরিপ মিয়ার মালিকানাধীন একটি লেবু বাগানে ঘাস কাটতে যান সুনিল। বন্য শূকর তাড়ানোর উদ্দেশ্যে ওই বাগানের চারপাশের কাঁটাতারের বেড়ায় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখা হয়েছিল। অসাবধানতাবশত সেই তারে জড়িয়ে পড়লে ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিলের মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বাগানটির মালিক জরিপ মিয়া হলেও তিনি উপজেলার ডুলুছড়া (ডুলু বাড়ী) এলাকার আলী আর্জুন নামে এক ব্যক্তির কাছে এটি ভাড়া দিয়েছিলেন।

ঘটনার বিষয়ে জানতে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) আতিকুর রহমান জরিপ মিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল ধরেননি। পরবর্তীতে ক্ষুদে বার্তা (SMS) পাঠানো হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।

​শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জরিপ মিয়ার লেবু বাগানের কাঁটাতারে অবৈধ বিদ্যুৎ সংযোগের কারণেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুনিল সাঁওতালের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জড়িত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭