বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

সৌদিতে হুথিদের হামলা, তেল পরিশোধনাগারে ধোঁয়ার কুণ্ডলি

সৌদিতে হুথিদের হামলা, তেল পরিশোধনাগারে ধোঁয়ার কুণ্ডলি

সৌদি আরবের সামরিক হামলার জেরে দেশটির জিজান ও ইয়ানবু অঞ্চলে অবস্থিত রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার (২৫ জুলাই) চালানো এ হামলার পর জিজানে একটি স্থাপনা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে আরামকোর একটি স্থাপনা থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। বার্তা সংস্থা এএফপি ছবিটির সত্যতা যাচাই করেছে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সৌদি আরবের পক্ষ থেকে হামলার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য জানানো হয়নি।

এর আগে সৌদি সরকার জিজান ও ইয়ানবুর বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছিল।

প্রায় দুই সপ্তাহ আগে ইরান থেকে আসা একটি বিমান ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে সৌদি আরব। ওই ঘটনার পর থেকেই সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়। এরপর হুথিরা সৌদি ভূখণ্ডে হামলা চালায় এবং তার জবাবে সৌদি আরব ইয়েমেনে পাল্টা হামলা অব্যাহত রাখে। শনিবারও ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদির আরামকো অবকাঠামো লক্ষ্য করে হুথিদের সর্বশেষ হামলার ঘটনা ঘটে। সূত্র: এএফপি।

আরও

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

আন্তর্জাতিক

শুভেন্দুর মৃত্যু কামনা, বিতর্কে হুমায়ুন কবির

পশ্চিমবঙ্গে নতুন করে রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছেন আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। রোববার (২...

২০২৬-০৯-২৭ ১৮:১৫

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

আন্তর্জাতিক

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত

কানাডার বৃহত্তম রাজ্য কুইবেকে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। গত কাল শনিবার রাজধানী মন্ট্রিল থেকে...

২০২৬-০৯-২৭ ১৩:০৮

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

আন্তর্জাতিক

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ নিয়ে এরদোয়ানের কড়া বার্তা

জাতিসংঘের সাধারণ পরিষদে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্র...

২০২৬-০৯-২৬ ২১:০২

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

আন্তর্জাতিক

জাতিসংঘের মঞ্চে নেতানিয়াহু: কূটনীতি নাকি অভ্যন্তরীণ রাজনীতির বার্তা?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জাতিসংঘের সম্পর্ক দীর্ঘদিন ধরেই টানাপোড়েনপূর্ণ। জাতিসংঘকে তিনি অতীতে...

২০২৬-০৯-২৬ ১৮:২২