রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সোনারগাঁয়ে ম্যারাথনে অংশ নিয়ে দৌড়বিদের মৃত্যু

সোনারগাঁয়ে ম্যারাথনে অংশ নিয়ে দৌড়বিদের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে টিপু সুলতান (৪০) নামে এক দৌড়বিদের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৬টায় সোনারগাঁ রানার্সের উদ্যোগে আয়োজিত ‘সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬’-এ এ ঘটনা ঘটে।

পানামনগরের আমিনপুর মাঠ থেকে ৭ দশমিক ৫ কিলোমিটারের দৌড় শুরু হওয়ার পর প্রায় অর্ধেক পথ অতিক্রম করলে বালুয়া দিঘিরপাড় এলাকায় টিপু সুলতান হঠাৎ অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হন।
আয়োজকদের মেডিকেল টিম দ্রুত তাকে সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

পরে উন্নত চিকিৎসার জন্য মদনপুরের আল বারাকা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত টিপু সুলতান মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আশরাফ প্রধানের ব্যক্তিগত সহকারী ছিলেন।
সোনারগাঁ ৭.৫ কে রান ২০২৬-এর প্রধান আয়োজক শিমুল ভূইয়া জানান, দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় ৬০০ দৌড়বিদ এই প্রতিযোগিতায় অংশ নেন। টিপু সুলতানও তাদের একজন ছিলেন। অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তার মৃত্যুতে আয়োজকরা গভীর শোক প্রকাশ করেছেন।

এদিকে, প্রতিযোগিতার প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানসহ আয়োজক কমিটিও টিপু সুলতানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

আরও

সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেপ্তার

সারা দেশ

সোনারগাঁয়ে সাবেক এমপি কায়সার হাসনাতের ভাই সানজিদ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে উপজেলা আওয়ামী লীগের সদস্য সানজিদ হাসনাতকে গ্রেপ্তার করা হয়ে...

২০২৬-১০-০৩ ২১:৪৪

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

সারা দেশ

শিক্ষার আলো থেকে কেউ যেন বঞ্চিত না হয়: এমপি চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের মহাজির কলোনিতে পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্র...

২০২৬-১০-০৩ ২১:০১

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

সারা দেশ

আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ঢাকার ধামরাইয়ে পূর্ব বিরোধের জেরে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সভাপতি...

২০২৬-১০-০৩ ২০:৫১

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

সারা দেশ

সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ভয়াবহ ধস, আতঙ্কে চালক-যাত্রীরা

গাজীপুর-জয়দেবপুর-দেবগ্রাম-ভুলতা-মদনপুর সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের ঢাকা বাইপাস এশিয়ান হাইওয়ের নারায়ণগঞ্জের সোনারগাঁ...

২০২৬-১০-০৩ ১৮:২২

ফেনী পৌর এলাকার পাঠানবাড়ী সড়কে জনদুর্ভোগ চরণে

সারা দেশ

ফেনী পৌর এলাকার পাঠানবাড়ী সড়কে জনদুর্ভোগ চরণে

ফেনী শহরের ১০ নম্বর ১১ নং ওয়ার্ডের চলাচলের একমাত্র সড়ক হচ্ছে পাঠানবাড়ি রোড। উক্ত সড়কের পাঠানবাড়ী, দারোগা বাড়ির তিন রাস্ত...

২০২৬-১০-০৩ ১৮:২০

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পিস্তল,গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

সারা দেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পিস্তল,গুলি ও এক কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা সীমান্তে অভিযান চালিয়ে একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও সন্দেহজনক এক কেজি ক্রিস্টাল ম...

২০২৬-১০-০৩ ১৮:১৮