বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সোনারগাঁয়ে খেলার মাঠ দখলের অভিযোগে এলাকায় উত্তেজনা

সোনারগাঁয়ে খেলার মাঠ দখলের অভিযোগে এলাকায় উত্তেজনা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পানাম গাবতলি এলাকায় হিন্দু সম্প্রদায়ের রেখে যাওয়া একটি সম্পত্তি জাল দলিলের মাধ্যমে বিক্রি করে দখলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে । এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোন সময় সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার সকালে ওই এলাকার সাবেক ইউপি সদস্য ইসমাইল ও শাহজালাল জমিটি দখলে নিতে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেয়। এ সময় এলাকাবাসী বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা এই জমির প্রকৃত মালিকানা নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। স্থানীয় যুবসমাজ জায়গাটি খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিল। হঠাৎ করে জমিটি জাল দলিলের মাধ্যমে বিক্রি দেখিয়ে দখলের চেষ্টা চালানো হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী জানান, এটি আমাদের একমাত্র খেলার মাঠ। হঠাৎ করে কিছু প্রভাবশালী ব্যক্তি ভুয়া কাগজপত্র তৈরি করে জায়গাটি দখল করতে চাইছে, যা আমরা মেনে নেব না।

তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

আরও

চিতলমারীর নিজাম হত্যার বিচার দাবি ভাইয়ের

সারা দেশ

চিতলমারীর নিজাম হত্যার বিচার দাবি ভাইয়ের

বাগেরহাটের চিতলমারীর চিঙ্গড়ী গ্রামের নিজাম বিশ্বাস হত্যার বিচার ও মাদক কারবারী মঞ্জুরুল আলম শেখ ও তার সন্ত্রাসী বাহিনীর...

২০২৬-০৪-০২ ১৫:১৫

চুয়াডাঙ্গায় পেঁয়াজ বীজ চাষে সফলতা, আগ্রহ বাড়ছে চাষিদের

সারা দেশ

চুয়াডাঙ্গায় পেঁয়াজ বীজ চাষে সফলতা, আগ্রহ বাড়ছে চাষিদের

চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে পেঁয়াজ বীজ চাষ করে সফলতা পেয়েছেন কৃষকরা। মাঠ জুড়ে দেখা মিলছে পাকা বীজের। অল্প...

২০২৬-০৪-০২ ১৫:১৩

জীবননগরে তেল পেতে ঘন্টার পর ঘন্টা পাম্পের সামনে অপেক্ষা, ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম

সারা দেশ

জীবননগরে তেল পেতে ঘন্টার পর ঘন্টা পাম্পের সামনে অপেক্ষা, ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম

বেশ কিছু দিন ধরে সারাদেশে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। সরবরাহ কম থাকায় সবাই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না। তেল...

২০২৬-০৪-০২ ১৩:৫০

ফেনী পরশুরামের সিলোনিয়া নদীতে ব্রিজ না থাকায় ভোগান্তি

সারা দেশ

বাঁশের সাঁকোতে পারাপার ফেনী পরশুরামের সিলোনিয়া নদীতে ব্রিজ না থাকায় ভোগান্তি

পরশুরামে চিথলিয়ার সিলোনিয়া নদীতে একটি ব্রিজের অভাবে মানবেতর জীবনযাপন করছেন চার পরিবারের অন্তত ২০ জন মানুষ।

২০২৬-০৪-০২ ১৩:৪৪

ফরিদপুরে হাম রোগে আক্রান্ত সাত মাসের শিশুর মৃত্যু

সারা দেশ

ফরিদপুরে হাম রোগে আক্রান্ত সাত মাসের শিশুর মৃত্যু

ফরিদপুরে হামের আক্রান্ত হয়ে রহিমা আক্তার (সাত মাসের) এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে ফরিদ...

২০২৬-০৪-০২ ১৩:১৩