বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষের সময় একটি রাজনৈতিক কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে উপজেলার আষাড়িয়ারচর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ এবং একই কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল আপন দুই ভাই। দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক প্রভাব নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। এর জেরে প্রায়ই দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটছে।

বুধবারের সংঘর্ষে আব্দুর রউফের পক্ষের আবুবক্কর সিদ্দিক, মফিজুল ইসলাম, ইয়ানবী, বাবুল হোসেন ও রফিকুল ইসলাম এবং আব্দুল জলিলের পক্ষের সবুর খান ও আব্দুল লতিফসহ অন্তত ১০ জন আহত হন। পরে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এলাকাবাসী জানান, দুই ভাইয়ের বিরোধ দীর্ঘদিনের। এর আগেও তাদের দ্বন্দ্বের জেরে এলাকায় সাধারণ মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় থানায় মামলা হয়েছে এবং সেগুলো বিচারাধীন রয়েছে বলেও জানান তারা।

ঘটনার বিষয়ে বিএনপি নেতা আব্দুর রউফ অভিযোগ করে বলেন, প্রতিপক্ষের লোকজন এর আগেও তার অনুসারীদের বাড়িঘরে আগুন দিয়েছে এবং তাকে হত্যার চেষ্টা করেছে। প্রায় দুই মাস বিরতির পর বুধবার তিনি দলীয় কার্যালয়ে অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায় বলে দাবি করেন তিনি।

তবে আব্দুর রউফের অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল জলিল। তিনি দাবি করেন, পূর্বশত্রুতার জেরে তার এক অনুসারীকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন হামলা করে। পরে তাকেও দলীয় কার্যালয়ে অবরুদ্ধ করে মারধর করা হয়। আশপাশের লোকজনের চিৎকার শুনে এগিয়ে এসে তাকে উদ্ধার করেন বলে দাবি করেন তিনি।

আরও

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

সারা দেশ

বাইসাইকেলে স্কুল, সেলাই মেশিনে স্বাবলম্বিতা

কারও স্কুলে যাওয়া নির্ভর করত ভ্যান-রিকশা পাওয়ার ওপর, কারও পরিবারের সামর্থ্য ছিল না প্রতিদিনের যাতায়াত খরচ জোগানোর। আবার...

২০২৬-১০-০৭ ১৬:৪২

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

সারা দেশ

নিষেধাজ্ঞার আগের দিনও চড়া ইলিশের বাজার, রাত ১২টা পর্যন্ত বেচাকেনা

২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শুরুর আগের দিন বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ইলিশের সরবরাহ বেড়েছে। সাগর ও...

২০২৬-১০-০৭ ১৬:৪১

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

সারা দেশ

পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরের প্রথম টার্মিনালে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি অত্যাধুনিক কার্গো হ্যান্ডলিং ইকুইপমেন্ট। বুধব...

২০২৬-১০-০৭ ১৬:৩৮

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

সারা দেশ

ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ অধিদপ্তরের অভিযান: কালো ধোঁয়া নির্গমনে যাত্রীবাহী বাসকে জরিমানা

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে পরিবেশ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় নির্ধা...

২০২৬-১০-০৭ ১৬:৩৬

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

সারা দেশ

রংপুরে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৬৪

রংপুর বিভাগের দিনাজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হারুন (৪৮) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে রংপুর...

২০২৬-১০-০৭ ১৫:৩৩

নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ৪

সারা দেশ

নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু, আহত ৪

নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবা...

২০২৬-১০-০৭ ১৫:১৬