শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

দাবি ডোনাল্ড ট্রাম্পের

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান, শান্তি চুক্তি নিকটে

সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি ইরান, শান্তি চুক্তি নিকটে

ইরান তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম হস্তান্তরে রাজি হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানিদের সঙ্গে শান্তি চুক্তি খুবই কাছাকাছি ও নিকটে রয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ইরান ইতিমধ্যে তাদের সমৃদ্ধকরণকৃত ইউরেনিয়াম হস্তান্তর করতে রাজি হয়েছে। যদিও ইরানি নেতৃবৃন্দ কখনো এতে রাজি হওয়ার ইঙ্গিতও দেয়নি।

ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালিতে তাদের অবরোধের কারণে ইরান আলোচনায় বসতে সম্মত হয়েছে। তিনি বলেছেন, “ইরান চুক্তি করতে চায়। আর আমরা তাদের সঙ্গে খুবই ভালোভাবে ডিল করছি।”

ট্রাম্প আরও বলেছেন, ইরানের সঙ্গে দুই সপ্তাহের যে যুদ্ধবিরতি হয়েছে, সেটির মেয়াদ আর বাড়ানোর দরকার নেই। কারণ তার আশা এই সময়ের মধ্যেই ইরানিদের সঙ্গে তাদের স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি হবে।

গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া দুই সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতির চুক্তিটি ২১ এপ্রিল শেষ হয়ে যাবে।

এ সপ্তাহের শেষে ইরানের সঙ্গে আবারও আলোচনা হতে পারে ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেছেন, যদি চুক্তি হয় তাহলে চুক্তি স্বাক্ষরে তিনি পাকিস্তানে যাবেন।

ট্রাম্প বলেছেন, “ইরানের সঙ্গে এ মুহূর্তে আমাদের খুবই ভালো সম্পর্ক আছে। আমি মনে করি চার সপ্তাহের বোমা হামলা এবং শক্তিশালী নৌ অবরোধের কারণে এটি সম্ভব হয়েছে।”

আরও

যুদ্ধবিরতির পর লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে যে বার্তা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির পর লেবাননের সশস্ত্র গোষ্ঠীকে যে বার্তা দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দখলদার ইসরায়েলের সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ১০দিনের যুদ্ধবিরতি শুরু হয়। শুক্রবা...

২০২৬-০৪-১৭ ০৮:৩৬

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে গোলাবর্ষণ করে যাচ্ছে ইসরায়েল

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ...

২০২৬-০৪-১৭ ০৮:৩৫

ট্রাম্পের লেবানন যুদ্ধবিরতি ঘোষণায় ক্ষোভ ইসরায়েলে

আন্তর্জাতিক

ট্রাম্পের লেবানন যুদ্ধবিরতি ঘোষণায় ক্ষোভ ইসরায়েলে

ইসরায়েলি মন্ত্রিসভায় ভোট হওয়ার আগেই ট্রাম্প লেবাননের সাথে যুদ্ধবিরতি ঘোষণা করায় ইসরায়েলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

২০২৬-০৪-১৭ ০০:১৪

‘লেবানন যুদ্ধবিরতি ইসরায়েলের ওপর চাপিয়ে দিলেন ট্রাম্প’

আন্তর্জাতিক

‘লেবানন যুদ্ধবিরতি ইসরায়েলের ওপর চাপিয়ে দিলেন ট্রাম্প’

লেবাননে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ঘোষণার পরও ইসরায়েল এখনো কোনো মন্তব্য না করায় দুটি বিষয় স্পষ্ট হয় বলে মনে করেন সাবেক ইস...

২০২৬-০৪-১৭ ০০:১৩

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিকে ‘স্বস্তির খবর’ বললেন ইইউ প্রধান

আন্তর্জাতিক

ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতিকে ‘স্বস্তির খবর’ বললেন ইইউ প্রধান

ইসরায়েল ও লেবাননের মধ্যে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন এবং একে ‘স্বস্তির খবর’ হিসেবে উল্লেখ করেছেন ইউরোপী...

২০২৬-০৪-১৭ ০০:১১

ইউরোপে আর কতদিনের জেট ফুয়েল অবশিষ্ট আছে, জানালেন আইইএ প্রধান

আন্তর্জাতিক

ইউরোপে আর কতদিনের জেট ফুয়েল অবশিষ্ট আছে, জানালেন আইইএ প্রধান

ইরানে যুদ্ধের জেরে হরমুজ প্রণালি কার্যত অচল হয়ে থাকায় তেল সরবরাহে সংকটের কারণে ইউরোপে উড়োজাহাজের জ্বালানি ফুরিয়ে যাওয়ার...

২০২৬-০৪-১৭ ০০:১১