সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সখীপুরে কাঁঠাল উৎসব অনুষ্ঠিত।

সখীপুরে কাঁঠাল উৎসব অনুষ্ঠিত।

সখীপুর উপজেলার কুতুবপুর গ্রামের অঙ্কুর বিদ্যানিকেতনের আয়োজনে আজ রবিবার সকালে জাতীয়ফল কাঁঠাল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ সময় শিক্ষার্থীরা কাঁঠাল উৎসবের ব্যানার নিয়ে বিদ্যালয়ের মাঠের চারদিক প্রদক্ষিণ করে। কাঁঠাল উৎসব উপলক্ষে র‍্যালিতে শিক্ষার্থীদের সঙ্গে ওই বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকেরাও অংশগ্রহণ করেন। এই গ্রামের স্থানীয় অনেক লোকজন

শিক্ষার্থীদের কাঁঠাল উৎসব আয়োজনের প্রশংসা করেছেন এবং ফলমূলের পুষ্টিগুণ গুণ সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছেন।

অবসরপ্রাপ্ত শিক্ষক আতিকুল হক সমীর বলেন, অঙ্কুর বিদ্যানিকেতনের আয়োজনে জাতীয় ফল কাঁঠাল উৎসব ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফলমূল আমাদের শরীরের ভিটামিনের অভাব পূরণ করে। ফল উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের ফলমূলের গুরুত্ব সম্পর্কে জানার আগ্রহ বাড়বে। বর্তমানে গ্রামাঞ্চলের মানুষজন কাঁঠাল তেমন একটা খেতে চায় না।

কাঁঠাল একটি পুষ্টি সমৃদ্ধ ফল। এরকম ব্যতিক্রমে আয়োজনের মাধ্যমে গ্রামাঞ্চলের মানুষের কাঁঠাল খাওয়ার প্রতি আগ্রহ বাড়বে বলে আমি মনে করি।

স্থানীয় বড়চওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আজহারুল ইসলাম বলেন, কুতুবপুর গ্রামে প্রতিষ্ঠিত বিদ্যানিকেতনের আয়োজনে জাতীয় ফল কাঁঠাল উৎসবটি আমাদের এলাকার মানুষের এবং শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একজন মানুষের সুস্থ থাকতে হলে পুষ্টিযুক্ত ফলমূল খেতে হয়। ফল উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা ফলের গুনাগুন সম্পর্কে জানতে পারবে। এ ছাড়াও শিক্ষার্থীদের ফলমূল খাওয়ার আগ্রহ বাড়বে। ছোটবেলায় দেখতাম আমাদের মুরুব্বিরা কাঁচা কাঁঠাল তরকারি হিসেবে রান্না করতো। স্কুল কর্তৃপক্ষের এমন ব্যতিক্রমী আয়োজন প্রশংসনীয়।

অঙ্কুর বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো: তোফায়েল আহমেদ বলেন, কাঁঠাল আমাদের জাতীয় ফল কিন্তু এই সময়ে শিক্ষার্থীরা বাজারের ফরমালিনযুক্ত ফলমূল খেতে চায় না। বাজারের ফলমূলের দোকানগুলোতে বিক্রির জন্য ফলমূলগুলো দীর্ঘদিন সংরক্ষিত থাকে এর ফলে অনেক ফলের গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং ফলের স্বাদ থাকে না। কাঁঠাল অত্যন্ত পুষ্টিসমৃদ্ধ একটি ফল। মূলত শিক্ষার্থীদের ও তরুণ প্রজন্মকে কাঁঠালের উপকারিতা এবং কাঁঠাল খাওয়ার প্রতি উৎসাহিত করার জন্যই আমাদের এই ভিন্নধর্মী আয়োজন। আগামী দিনেও আমাদের

এরকম আয়োজন অব্যাহত থাকবে।

অঙ্কুর বিদ্যানিকেতনের জাতীয় ফল কাঁঠাল উৎসবে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তফা কামাল, অঙ্কুর নূরানী মাদ্রাসার শিক্ষক মুফতি সাইদুর রহমান সহ শিক্ষকবৃন্দ ,  অভিভাবকবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

সোনারগাঁয়ে নিষিদ্ধ কসমেটিকস বিক্রি, দুই মামলায় ২৫ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে অননুমোদিত ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি এবং পণ্যের মোড়কে আমদানিকারকের নাম-ঠিকানাসহ প্রয়োজন...

২০২৬-১০-১১ ১৯:১৪

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

সারা দেশ

আমি চাই দেশে ২শত টিরও বেশি বিমান থাকবে- বিমানমন্ত্রী মিল্লাত

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো এত দেশপ্রে...

২০২৬-১০-১১ ১৯:১৩

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

সারা দেশ

সিরাজদিখানে আড়াই লাখ টাকার চায়না দুয়ারী জাল বিনষ্ট

মুন্সীগঞ্জের সিরাজদিখানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ৪০টি চায়না দুয়ারী জাল ও একট...

২০২৬-১০-১১ ১৯:১১

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

সারা দেশ

সোনারগাঁয়ে পরিবেশ রক্ষায় যুব সংস্থার ব্যতিক্রমী উদ্যোগ

পরিবেশ দূষণ কমাতে পরিত্যক্ত প্লাস্টিক ও অন্যান্য বর্জ্যের বিনিময়ে পরিবেশবান্ধব গাছ উপহার দিয়ে ব্যতিক্রমী সচেতনতামূলক কর্...

২০২৬-১০-১১ ১৯:০৮

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

সারা দেশ

জামায়াত ইসলামী এবং আওয়ামী লীগ ৯৬ বন্ধু তাদের ভালোবাসা দেখেছি- রাশেদ খান

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ দিল্লিতে বসে আ...

২০২৬-১০-১১ ১৯:০৭