নিহত মোশাররফ হোসেন উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের বাসিন্দা ও সাইফুল ইসলামের ছেলে এবং সুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোশাররফ হোসেন রোববার সকালে মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন । পথে একটি বালুবাহী ট্রাককে ওভারট্রেকিং করার সময় অপর দিক থেকে আসা সিএনজি'র মুখোমুখি হতেই মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুুতি চলছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে সড়ক পরিবহন আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।##