রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

বুড়িগঙ্গার তীরে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

বুড়িগঙ্গার তীরে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ

রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরবর্তী আরমানিটোলা এলাকা থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা পলিথিনের পরিমাণ ২৪ হাজার ২০০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬৩ লাখ টাকা।

শনিবার (২২ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি দল গতকাল শুক্রবার দিবাগত রাত ১টা থেকে আজ শনিবার সকাল ৭টা পর্যন্ত বুড়িগঙ্গা নদীতীরবর্তী আরমানিটোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কারে।

অভিযানকালে সন্দেহজনক একটি নির্মাণাধীন ভবনে তল্লাশি চালিয়ে প্রায় ২৪ হাজার ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। জব্দ করা পলিথিনের আনুমানিক মূল্য ৩ কোটি ৬৩ লাখ টাকা।

কোস্ট গার্ড জানায়, অভিযানের সময় পলিথিনের প্রকৃত মালিককে পাওয়া যায়নি। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা পলিথিনের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, পরিবেশ সুরক্ষা ও নিষিদ্ধ পলিথিনের ব্যবহার বন্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ

সারা দেশ

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ

বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠান স্থানীয় দেশী ভোজ হোটেল...

২০২৬-০৮-২২ ২০:৩২

কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবসে স্মরণসভা ও সঙ্গীতাঞ্জলি

সারা দেশ

কুড়িগ্রামে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবসে স্মরণসভা ও সঙ্গীতাঞ্জলি

কুড়িগ্রামের প্রখ্যাত গীতিকার, কণ্ঠশিল্পী, ভাওয়াইয়া যুবরাজ ও বীর মুক্তিযোদ্ধা কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণ দিবস উপলক্ষে স্মর...

২০২৬-০৮-২২ ২০:২৯

ফেনীতে সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন

সারা দেশ

ফেনীতে সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজন

নিজ জেলা ফেনীতে নাট্যচার্য সেলিম আল দীনের ৭৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (২২ আগষ্ট) শহরের নবীন চন্দ্র সেন কালচারাল সে...

২০২৬-০৮-২২ ২০:১৪

বগুড়ায় ১২০ কোটি টাকায় প্যারা স্পোর্টস ভিলেজ

সারা দেশ

বগুড়ায় ১২০ কোটি টাকায় প্যারা স্পোর্টস ভিলেজ

বগুড়ার ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। জেলার ১৩টি উপজেলায় নির্মাণ করা হবে ১৩টি মিনি স্টেডিয়াম। পাশাপাশি বগুড়...

২০২৬-০৮-২২ ১৯:৫০

সোনারগাঁয়ে বিএনপির দুই নেতা আব্দুর রউফ ও জলিল সকল পদ থেকে বহিষ্কার

সারা দেশ

সোনারগাঁয়ে বিএনপির দুই নেতা আব্দুর রউফ ও জলিল সকল পদ থেকে বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, সোনারগা...

২০২৬-০৮-২২ ১৯:৪৯