বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সিংড়ায় ট্রাকচাপায় ছাগল ব্যবসায়ী নিহত, আহত ৩

সিংড়ায় ট্রাকচাপায় ছাগল ব্যবসায়ী নিহত, আহত ৩

নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কে ট্রাকের ধাক্কায় এক ছাগল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যান চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টার দিকে সিংড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মেসার্স সিংড়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাটোরগামী একটি ট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ট-২২-০৬৫৫) যাত্রীবাহী একটি অটোভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ভ্যানে থাকা ছাগল ব্যবসায়ী মোঃ আলী (৩৫) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। তিনি উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আচোঁল কোট  এলাকার আবু হোসেনের ছেলে।

দুর্ঘটনায় অটোভ্যান চালক মোঃ আজাহার আলী (৬০), সিংড়ার বালুভরা গ্রামের বাসিন্দা, গুরুতর আহত হন। এছাড়া ভ্যানের যাত্রী মোঃ আফসার আলী (৪৯) ও সিরাজ উদ্দিন (৪৫) আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত ভ্যানচালক আজাহার আলীকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনার পর কিছু সময় আতঙ্ক সৃষ্টি হলেও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও

ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না : ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম

সারা দেশ

ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না : ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম

ঢাকা জেলার মধ্যে সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে ধামরাই উপজেলায়। তবে চলতি বছর এখানে কোনো প্রকার অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না ব...

২০২৬-০৮-২০ ২২:৪২

ঝিনাইদহে মেসের রুমমেটের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী নিহত

সারা দেশ

ঝিনাইদহে মেসের রুমমেটের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী নিহত

ঝিনাইদহ শহরের মহিলা কলেজপাড়ায় মেসের রুমমেটের ছুরিকাঘাতে কাউসার আলী (২১) নামে এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় লিখন...

২০২৬-০৮-২০ ২২:৪০

নারায়ণগঞ্জের র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল উদ্ধার

সারা দেশ

নারায়ণগঞ্জের র‍্যাবের অভিযানে পরিত্যক্ত অবস্থায় বিদেশী পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল এক রাউন্ড গুলি ও একটি সুই...

২০২৬-০৮-২০ ২২:৩৯

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুর্নগঠিত হল

সারা দেশ

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুর্নগঠিত হল

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তী পরিষদ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে চেয়ারম্যান নিযুক্ত হয়েছে...

২০২৬-০৮-২০ ২২:৩৭

শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষা প্রদানের আহ্বান কেসিসি প্রশাসকের

সারা দেশ

শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষা প্রদানের আহ্বান কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষা...

২০২৬-০৮-২০ ২১:১৭

বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে ঝালকাঠিতে সহযোগীসহ নারী আটক

সারা দেশ

বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে ঝালকাঠিতে সহযোগীসহ নারী আটক

ঝালকাঠিতে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করতে এসে বিদেশী নাগরিক সন্দেহে একজন ও তার সহযগীসহ দুই নারীকে আটক করা হয়েছে।

২০২৬-০৮-২০ ২০:৩১