মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

সিংড়ায় বেহাল রাস্তা দেখে নিজ উদ্যোগে মেরামতে এগিয়ে এলেন শাহ-আলম

সিংড়ায় বেহাল রাস্তা দেখে নিজ উদ্যোগে মেরামতে এগিয়ে এলেন শাহ-আলম

নাটোরের সিংড়া উপজেলার ৩ নম্বর ইটালি ইউনিয়নের বিনগ্রাম থেকে সোনাপাতিল যাওয়ার সড়কের বেহাল দশায় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশ ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় জনসাধারণকে দুর্ভোগের মধ্যে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনা করে নিজ উদ্যোগে সড়ক মেরামতের কাজে এগিয়ে এসেছেন উপজেলার বনকুড়ি গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে মো. শাহ-আলম। তিনি লতাবাড়িয়া গ্রামের অংশে রাস্তার ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামতের উদ্যোগ নেন। এ সময় শাহ-আলমের সঙ্গে কয়েকজন শিশু ও স্থানীয় যুবকরাও স্বতঃস্ফূর্তভাবে মেরামতের কাজে অংশ নেন।

স্থানীয়রা জানান, বিনগ্রাম থেকে সোনাপাতিল পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে বিশেষ করে বর্ষা মৌসুমে চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।

শাহ-আলম বলেন, “রাস্তার খারাপ অবস্থার কারণে সাধারণ মানুষকে কষ্ট পেতে দেখে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু করার চেষ্টা করেছি। এটি আমার একার কাজ নয়—স্থানীয় শিশু ও যুবকরাও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, সড়কটি দ্রুত স্থায়ীভাবে সংস্কারের ব্যবস্থা করা হোক।”

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিনগ্রাম-সোনাপাতিল সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজের উদ্যোগ নেবে। এতে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন এলাকার সাধারণ মানুষ।
 

আরও

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

সারা দেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে নারী হত্যা মামলায় একমাত্র আসামি যুবকের ফাঁসি দন্ড

রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাসিনা বেগম ওরফে সুমি হত্যা মামলায় মূল অভিযুক্ত মোহাম্মদ মাহিবুর কামাল প্রকাশ মোহিবুল্লাহকে মৃত্যু...

২০২৬-১০-০৬ ১৮:৫৩

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

সারা দেশ

হত্যাকাণ্ডের জেরে ৫০ বাড়িতে ভাঙচুর-লুটপাট, বাড়িছাড়া নারী-শিশু, নিরীহ মানুষের নামে মামলা

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিরচাঁন সরদার হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের লোকজন মধ্যযুগ...

২০২৬-১০-০৬ ১৮:৫২

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

সারা দেশ

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা

নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়েছে।...

২০২৬-১০-০৬ ১৮:৫১

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

সারা দেশ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ না দিলে কাজ না করা এবং অনিয়ম-দুর্ন...

২০২৬-১০-০৬ ১৮:৩২

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

সারা দেশ

মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক

মাগুরা জেলা পুলিশের মাদক বিরোধী অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে রাত ১১.৪৫ টার সময় নারীসহ ০৩ জন মাদক ব্যব...

২০২৬-১০-০৬ ১৮:২৯