বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শিক্ষককে ব্যাংক থেকে তুলে এনে পেটাল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা

শিক্ষককে ব্যাংক থেকে তুলে এনে পেটাল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা

রংপুরের পীরগঞ্জ উপজেলায় এক মাদ্রাসা শিক্ষককে ব্যাংক থেকে তুলে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ওই আওয়ামী লীগ নেতার নাম জিয়াউর রহমান জিয়া। তিনি উপজেলার চতরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রোববার (তারিখ) দুপুরে চতরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষকের নাম গোলাম রব্বানী। তিনি উপজেলার সরলিয়া টিএম ফাজিল মাদ্রাসার প্রভাষক। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দাদন ব্যবসার টাকা-পয়সা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গোলাম রব্বানীর সঙ্গে জিয়াউর রহমান জিয়ার বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার দুপুরে চতরাহাট সোনালী ব্যাংক থেকে শিক্ষক গোলাম রব্বানীকে তুলে নিয়ে অভিযুক্তের ব্যবসাপ্রতিষ্ঠান ‘সুমাইয়া বস্ত্র বিতান’-এ নেওয়া হয়। সেখানে তাকে বেধড়ক মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন।

খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পীরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত শিক্ষকের স্ত্রী অভিযোগ করে বলেন, আমার স্বামীকে ব্যাংক থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জিয়াউর রহমান জিয়াকে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, ৯৯৯-এ কলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত শিক্ষককে উদ্ধার করে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে

সারা দেশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্...

২০২৬-০৯-২৯ ২২:১২

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

সারা দেশ

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

খুলনা সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত...

২০২৬-০৯-২৯ ২২:০৮

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সারা দেশ

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মাগুরার শালিখায় সমবায় অধিদপ্তরের নিবন্ধিত ‘শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’-এর চেয়ারম্যান বাহারুল...

২০২৬-০৯-২৯ ২১:০৬

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ (৫০) নামের এক মাংস ব্যবসায়ির ২৫...

২০২৬-০৯-২৯ ২১:০৫

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

সারা দেশ

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম খৈয়াছড়া পালগ্রাম...

২০২৬-০৯-২৯ ২০:২৬