মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেওয়া হবে, ইরানকে সতর্কবার্তা ভ্যান্সের

সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেওয়া হবে, ইরানকে সতর্কবার্তা ভ্যান্সের

আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজ চলাচল নিয়ে পাল্টাপাল্টি হামলার পর তেহরানকে সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তিনি বলেছেন, ইরান যদি ভবিষ্যতে এ ধরনের হামলা চালায়, তাহলে সহিংসতার জবাব সহিংসতার মাধ্যমেই দেবে যুক্তরাষ্ট্র।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তা জে ডি ভ্যান্স বলেছেন, “ইরান একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করেছে, আমরা তাকে সম্মান জানিয়েছি। যদি তারা চুক্তির ব্যাপারে কোনো প্রকার দ্বিমত পোষন করে, তাহলে খুব সহজেই টেলিফোনে তা আমাদের কিংবা মধ্যস্থতাকারীদের জানাতে পারে; কিন্তু সহিংসতা কোনো ভাবেই কাম্য নয়। যে কোনো সহিংসতার জবাব আমরা সহিংসতার মাধ্যমেই দেবো।”

উল্লেখ্য, আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে চলাচলকারী বিদেশি জাহাজগুলো থেকে টোল আদায়ের ঘোষণা দিয়েছে ইরান, সেইসঙ্গে তেহরান বলেছে— হরমুজ দিয়ে চলাচল করতে হলে বিদেশি  জাহাজগুলোকে ইরানের হরমুজ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

বৃহস্পতিবার হরমুজ প্রণালির ওমান উপকূল ধরে এগিয়ে যাচ্ছিল সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ এভার লাভলি। ইরানি কর্তৃপক্ষের অনুমতি না নেওয়ায় সেই জাহাজটিতে বিস্ফোরক ড্রোন নিক্ষেপ করে আইআরজিসি। আইআরজিসির সেই হামলার ২৪ ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগেই ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ডিপো ও রাডার সিস্টেমে হামলা করে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকোম।

এদিকে মার্কিন বাহিনীর হামলার কয়েক ঘণ্টা পর মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা করার দাবি জানিয়ে বিবৃতি দেয় ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বিবৃতিতে সেন্টকোমের হামলাকে ‘উসকানিমূলক’ উল্লেখ করে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়, “হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল এখন থেকে পুরোপুরি ইরানের সঙ্গে বোঝাপড়ার ওপর নির্ভর করবে। ভবিষ্যতে যে কোনো ধরনের উসকানিমূলক হামলা করা হলে তার জবাব হবে আরও ব্যাপক এবং কঠিন।”

সূত্র : এএফপি, এনডিটিভি

আরও

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগ, জবাবে যা বলল চীন

আন্তর্জাতিক

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগ, জবাবে যা বলল চীন

তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাব দিয়েছে চীন। বেইজিংয়ের দাবি, বাংলাদেশ-চীন সহযোগিতা কোনও তৃতীয় পক্ষকে টার্গেট করে...

২০২৬-০৬-২৯ ২০:২৫

হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি হলো যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক

হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি হলো যুক্তরাষ্ট্র-ইরান

দু’দিন ধরে পরস্পরকে লক্ষ্য করে দফায় দফায় হামলা চালানোর পর অবশেষে সহিংসতা বন্ধ করে ফের আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট...

২০২৬-০৬-২৯ ১০:৪৬

ইসরাইল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার

আন্তর্জাতিক

ইসরাইল থেকে যুদ্ধাস্ত্র কিনেছে সৌদি-কাতার

ইসরাইলের তৈরি অত্যন্ত উন্নত প্রযুক্তির যুদ্ধাস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম কাতার ও সৌদি আরবের কাছে বিক্রি করা হয়েছে বলে...

২০২৬-০৬-২৮ ২২:৫৪

ভারত সফর করতে পারেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক

ভারত সফর করতে পারেন ডোনাল্ড ট্রাম্প

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আগামী বছরের শুরুর দিকে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর আয়োজনের জন্য কাজ করছে...

২০২৬-০৬-২৮ ২২:৪৪

সৌদিতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪ জনের সবাই সৌদির নাগরিক

আন্তর্জাতিক

সৌদিতে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ১৪ জনের সবাই সৌদির নাগরিক

সৌদি আরবে রাস তানুরা শহরে তেল উৎপাদন কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই সৌদি...

২০২৬-০৬-২৮ ২২:২১

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন সতর্কবার্তা

আন্তর্জাতিক

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের নতুন সতর্কবার্তা

আগামী ৩০ দিন হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ তেহরানের হাতে থাকবে এবং এই সময়ে কোনো ধরনের হামলা হলে পরিস্থিতি আরও বিপজ্জনক...

২০২৬-০৬-২৮ ১৬:৪৯